| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আড়াই ঘণ্টা পর উত্তরা-আগারগাঁও পথে মেট্রো চলাচল শুরু

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও-উত্তরা সেকশনে মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও অংশের চলাচল।

বিস্তারিত...

‘মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, কেউ কর্মক্ষম থাকলে চাকরির ব্যবস্থা’

সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া তার পরিবারে কর্মক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।

বিস্তারিত...

বৈষম্যবিরোধী বই মেলা চান প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা চাই এমন একটা বই মেলা, অবশ্যই সেটা বৈষম্যবিরোধী। কারো প্রতি যেন বৈষম্য না করা হয়। কেউ যেন এসে না বলতে পারেন যে, আমার প্রতি বৈষম্য করা হচ্ছে। আমি যে বইটা প্রকাশ করতে চাচ্ছি বা বিক্রি করতে চাচ্ছি, এটা এখানে করা যাচ্ছে না। এই কথাটা যেন না শোনা হয়।

বিস্তারিত...

দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে দেশের উন্নয়নে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিস্তারিত...

বন্যপ্রাণী হত্যার মামলায় জামিনের সুযোগ থাকছে না : রিজওয়ানা হাসান

বন্যপ্রাণী হত্যার মামলায় আর জামিনের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নতুন বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই বিধান যুক্ত করা হচ্ছে যাতে কেউ এমন অপরাধ করে পার না পায়।

বিস্তারিত...

একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি করে সিম থাকতে পারে:স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি করে সিম থাকতে পারে।জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে।

বিস্তারিত...

ফার্মগেটে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে রাজধানীর ফার্মগেটে এক পথচারী মারা গেছেন। এই দুর্ঘটনা ঘটে রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে।

বিস্তারিত...

প্রতিদিন আমার নামে হাজারো মামলা হয়: ভূমি সচিব

ভূমি সচিব হওয়ার পর প্রতিদিন কয়েক হাজার মামলা হয় আমার নামে, এখন পর্যন্ত প্রায় ১০ লাখ মামলা হয়েছে। প্রথমে খারাপ লাগতো, এখন আর লাগে না। এমন মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

বিস্তারিত...

ডিজিকে নিয়ে দুদকে কোনো তদন্ত চলছে না : বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সাবেক ও বর্তমান ৯ সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুদক তদন্ত করছে— সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়ে প্রতিবেদনটিকে সম্পূর্ণভাবে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন বলছে বিজিবি।

বিস্তারিত...

ঢাকায় গরমের দাপট অব্যাহত, আকাশে থাকবে হালকা মেঘ

বৃষ্টিহীন ঢাকায় আজও গরমের তীব্রতা থাকবে। আকাশে হালকা মেঘের আনাগোনা থাকলেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং বাতাস গরমের অস্বস্তি কমাতে পারবে না। সকাল থেকে আকাশে হালকা মেঘের আনাগোনা থাকলেও শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। যদিও উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে মৃদু বাতাস বইতে পারে, তবে তা গরমের অস্বস্তি কমাতে খুব একটা ভূমিকা রাখবে না।

বিস্তারিত...

‘অস্বাস্থ্যকর’ বাতাসে বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রাজধানী

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ স্তরে পৌঁছেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার জানায়, রাজধানীর বায়ু মানসূচক (একিউআই) ১৬৩ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে। তালিকার শীর্ষ ও অষ্টম অবস্থান দখল করেছে পাকিস্তানের দুটি শহর।

বিস্তারিত...

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার (২৬ অক্টোবর) ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন মামলার ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।

বিস্তারিত...

জাবিতে চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা, ইমাম উধাও

দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন আমিনুর রহমান। তিন বছর আগে দেশে ফেরার পর পাশের মসজিদের ইমাম আব্দুস সামাদ আজাদের সঙ্গে তার পরিচয় হয়। আলাপচারিতার একপর্যায়ে আজাদ আমিনুরকে জানান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী পদে চাকরি দিতে পারবেন। এজন্য লাগবে ছয় লাখ টাকা। প্রথমে দুই লাখ, চাকরি হলে বাকি চার লাখ দিতে হবে।

বিস্তারিত...

ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে। তবে ককটেল নিক্ষেপের এ ঘটনায় আবু বাকের মজুমদারের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

মধ্যরাতে নির্বাচন কমিশন ভবনে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় যুবক আটক

মধ্যরাতে নির্বাচন কমিশন ভবনে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় যুবক আটক

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪