আগামী দুই মাসের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধির প্রশংসা করে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলব্লিং বলেছেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাস করতে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ।
নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলে শিল্পবর্জ্যের কারণে ভয়াবহভাবে দূষিত হচ্ছে শীতলক্ষ্যা নদীর পানি। এই দূষণ শুধু নদীর প্রাণহানিই ঘটাচ্ছে না, বরং আশপাশের পরিবেশের ভারসাম্যকেও মারাত্মকভাবে বিপন্ন করে তুলেছে। নদীর দূষণ রোধ করা গেলে নদীতে থাকা জলজ প্রাণীরা মুক্তভাবে বাঁচতে পারবে, আর নদীও ফিরে পাবে তার স্বাভাবিক প্রবাহ। নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদ থেকে নিয়োগ বাতিল করা হয়েছে ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুনের ।গত ১৯ অক্টোবর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে মুনতাসীর মামুনকে বলা হয়েছে, “২০২৫ সালের ৯
ঢাকাই সিনেমার চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এরপর আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। আসামিরা যাতে দেশ থেকে পালাতে না পারেন, সেইজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। আসামিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ২৫০৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
মাহফুজ আলম বলেছেন, প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না। তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। সরকার বদলালেই মসজিদের ইমাম পরিবর্তন হয়ে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবর্তন হয়।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, প্রতিভা বিকাশের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে স্কুল, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাত একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে। বিজ্ঞান শুধু পরীক্ষাগারের বিষয় নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তি, মানবকল্যাণের পথ।
বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে যোগ দিতে রোববার (২৬ অক্টোবর) ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তরের মধ্যে সম্পাদিত সেই চুক্তি মোতাবেক মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নর্স স্ট্রাইড নামক জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
শিক্ষার ভিত্তি যত মজবুত, দেশের উন্নয়ন তত দীর্ঘস্থায়ী এমন টায় মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে পারলে উচ্চশিক্ষা হবে সহজ ও কার্যকর। শিক্ষা ও স্বাস্থ্য এই দুই খাতে বিনিয়োগই উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে দেবে।
আমি সকল ধর্মের মানুষের জন্য কাজ করেছি’ জানিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন,আমি বায়তুল মোকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ইংল্যান্ড,
বৃষ্টিহীন আকাশে ভুগছে রাজধানীবাসী। অক্টোবরের শেষভাগেও ঢাকায় গরমের দাপট যেন কমার নামই নিচ্ছে না। সকালে কিছুটা স্বস্তি থাকলেও সূর্য উঁচুতে উঠতেই বেড়ে যাচ্ছে গরমের তীব্রতা, অস্বস্তিতে পড়ছেন নগরবাসী।
আবারও দূষণে শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ শনিবার সকাল ৯টায় চতুর্থ অবস্থানে রয়েছে এই মহানগরী। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৭৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে।