| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ধোঁয়ার সঙ্গে বিষাক্ত গ্যাস বের হচ্ছে, পাশের গার্মেন্টসের কর্মীরাও অসুস্থ

গতকাল রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে শাহআলম কেমিক্যাল নামের একটি রাসায়নিকের গোডাউনে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি গার্মেন্টস কারখানায়। যেখানে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানা যায়। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও রাসায়নিকের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ধোঁয়ার সঙ্গে বের হচ্ছে বিষাক্ত গ্যাস। এই গ্যাসের কারণে পাশের একটি গার্মেন্টসের কর্মীরাও অসুস্থ হয়ে পড়েছেন।

বিস্তারিত...

আওয়ামী লীগের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্তারিত...

২৩ ঘণ্টায়ও নেভেনি রূপনগরের আগুন

২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভানো যায়নি রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাসায়নিকের গুদামে লাগা আগুন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার কিছু পরে সেখানে আগুন লাগে। বুধবার (১৫ অক্টবর) সকাল সাড়ে ১০টায়ও গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। অধ্যাপক ইয়াসির আরাফাতের নেতৃত্বে বুয়েটের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিস্তারিত...

শুক্রবার থেকে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) থেকে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে বুধবার (১৫ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বিস্তারিত...

দাবিতে অনড়, ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগে অবস্থান নিয়েছেন। ফলে শাহবাগের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। তবে, শহীদ মিনার থেকে শিক্ষকরা রওনা হওয়ার পর তাদের শাহবাগ মোড়ের আগে আটকে দেয় পুলিশ। এ সময় তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে চলে আসেন। দুপুর ২টা ৩ মিনিটের দিকে তারা শাহবাগে অবস্থা নেন।

বিস্তারিত...

১৬ লাশের মধ্যে সাত লাশ হস্তান্তর হতে পারে: পুলিশ

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সাতটি লাশ শনাক্ত করা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিস্তারিত...

আজকের বাংলাদেশি টাকায় মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনও বেড়েই চলেছে। বুধবার (১৫ অক্টোবর) বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার হয়েছে নিম্নরূপ:

বিস্তারিত...

স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা স্বামী গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১০০তম—একই স্থানে উত্তর কোরিয়া

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান পিছিয়ে ১০০তম স্থানে। বাংলাদেশের পাশাপাশি একই স্থানে রয়েছে উত্তর কোরিয়া—দুটি দেশের নাগরিকই বিশ্বের মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ ককরতে পারেন।

বিস্তারিত...

বায়ুদূষণে আবারও শীর্ষে লাহোর, চতুর্থ স্থানে ঢাকা

বায়ুদূষণে আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার ১৫ অক্টোবর সকাল সোয়া ৯টার তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়েছে।ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৭ গুণ বেশি রয়েছে।

বিস্তারিত...

আশুলিয়ার ছয় তরুণকে পুড়িয়ে হত্যার মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ

সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যা ও পরে লাশ পুড়িয়ে ফেলার সেই নৃশংস ঘটনায় দায়ের হওয়া মামলার সাক্ষ্যগ্রহণ আজ এগোচ্ছে ১১তম দিনে। আলোচিত এই মামলায় একের পর এক সাক্ষ্য ও জবানবন্দিতে উঠে আসছে রোমহর্ষক তথ্য। গত ২৫ সেপ্টেম্বর ষষ্ঠ দিনে অনিকসহ দুইজনের জবানবন্দি গ্রহণ করা হয়। তার আগের দিন, ২৪ সেপ্টেম্বর, প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলামের জেরা শেষে নেওয়া হয় অষ্টম সাক্ষীর জবানবন্দি। এর আগের দিন, ২৩ সেপ্টেম্বর, শফিকুল ছিলেন সপ্তম সাক্ষী। সেদিনই আরেক প্রত্যক্ষদর্শী মতিবর রহমানও সাক্ষ্য দেন।

বিস্তারিত...

দুই দিনের ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের গ্লোবাল মিটিংয়ে যোগদান শেষে বুধবার (১৫ অক্টোবর) দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

মিরপুরের আগুন পুরোপুরি নেভাতে ‘কয়েকদিন লাগতে পারে’: ফায়ার সার্ভিসের মহাপরিচালক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন কমে এলেও নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বিস্তারিত...

ঝিলমিল আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ঝিলমিল আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি স্কুল ও কলেজ ভবন সহ নির্মাণাধীন মসজিদ ও কবরস্থানের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

বিস্তারিত...

লাশের ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয়: ফায়ার সার্ভিস

‘রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের অংশ থেকে ১৬ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো একে একে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে পাঠানো হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪