| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পারস্পরিক সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ ও বাহরাইন

পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও বাহরাইন। এর ফলে উভয় দেশের পারস্পরিক স্বার্থে বহুমাত্রিক সুযোগ সৃষ্টি হবে। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার ও দেশটির শ্রম-আইন বিষয়ক মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন এক বৈঠকে পারস্পরিক সহযোগিতা জোরদারে সম্মত হন। শনিবার (১১ অক্টোবর) বাহরাইনে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

পুরোনো প্রেমে মজেছেন আপনাদের উস্তাদ: আবু ত্বহার স্ত্রী

শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টা ৪৮ মিনিটে রংপুরের আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারাহ সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি আবু ত্বহা মোহাম্মদ আদনান ‘পুরোনো প্রেমে’ মজেছেন বলে দাবি করেছেন। আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে এর আগে ২ অক্টোবর রাতে সাবিকুন নাহার একই পোস্ট করেছিলেন।

বিস্তারিত...

সেফ এক্সিট নয়, স্বাভাবিক এক্সিট নিয়েই দেশে থাকব: ধর্ম উপদেষ্টা

‘আমরা সেফ এক্সিট চাই না। স্বাভাবিক এক্সিট নিয়েই নির্বাচন পরবর্তী সময়ে এই দেশেই থাকব’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশ’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ক্ষমতার পরিবর্তনে যাতে দুর্নীতির পালাবদল না হয়: বদিউল আলম

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন ও রাজনৈতিক অঙ্গন থেকে দুবৃর্ত্তায়ন বন্ধ করতে হবে। ক্ষমতার পালাবদলে যাতে দুর্নীতির পালাবদল না হয়, সে বিষয়ে সজাগ থাকা খুবই জরুরি। তিনি বলেন, গত ১৫ বছরে আমরা দেখেছি ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত ছিল।

বিস্তারিত...

৫ বছর পর ঢামেকে ফের চালু হলো বোনম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ বছর পর আবারও রোগীদের জন্য বোনম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

বিস্তারিত...

সুপ্রিম কোর্ট এলাকাসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

জনশৃঙ্খলা রক্ষায় প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

শহিদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আনা হলে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ঢল নামে।

বিস্তারিত...

ভোট গ্রহণের জন্য বড় বাধা, নিরাপত্তা : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের দেশে দেখা যাচ্ছে ভোট গ্রহণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিকিউরিটি চ্যালেঞ্জেস। নিরাপত্তা এটা একটা বিরাট আকারে দেখা দিয়েছে। এটা নিয়ে সবাই দুঃশ্চিন্তার মধ্যে আছে। এটা মোকাবিলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে।

বিস্তারিত...

মনজুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন শহিদুল আলম

বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

বিস্তারিত...

জাতির সেফ এক্সিট দরকার, উপদেষ্টাদের নয় : আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টা হিসেবে আমাদের কোনো সেফ এক্সিটের দরকার নেই, বরং এই জাতিরই প্রয়োজন ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে সেফ এক্সিট নেওয়ার। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এক হোটেলে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ নিয়ে আয়োজিত জাতীয় পরামর্শ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি।

বিস্তারিত...

এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত : জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কাবির খান বলেছেন, দেশের স্বল্পমেয়াদি জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। বর্তমানে সিলিন্ডারের বাজার মূল্য ১২০০ টাকার বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থালি ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না। অথচ এর দাম ১ হাজার টাকা মধ্যে হওয়া উচিত।

বিস্তারিত...

পত্রিকা: সাত রুটে অস্ত্র ঢুকছে দেশে

বাংলাদেশ-মায়ানমার সীমান্তের সাতটি পথে অবৈধ অস্ত্রের চালান দেশে ঢুকছে। এই অস্ত্রের কারবারে জড়িত রয়েছে কমপক্ষে পাঁচটি চক্র। প্রত্যেক চক্রেই রয়েছে কক্সবাজারের রোহিঙ্গারা। অস্ত্রের চালানের প্রধান গন্তব্য কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও তিন পার্বত্য জেলার সন্ত্রাসীদের আস্তানা।সীমান্ত, রোহিঙ্গা ক্যাম্প, বিজিবিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে মায়ানমার থেকে দেশে অস্ত্র চালানের এসব তথ্য পাওয়া গেছে।

বিস্তারিত...

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

শনিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতি বছর ১১ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটিকে ঘিরে বিভিন্ন দেশে নানা আয়োজন থাকে। বিশেষ করে কন্যাশিশুদের স্বাস্থ্য, শিক্ষাসহ তাদের মৌলিক অধিকার নিশ্চিতে সভা-সেমিনারের আয়োজন করা হয় দেশে দেশে।

বিস্তারিত...

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

রাজধানী ঢাকার বাতাসে বেড়েছে দূষণ। সাধারণত বৃষ্টির সময় বা বর্ষাকালে ঢাকায় দূষণের মাত্রা কম থাকে। অথচ কিছুদিন ধরে বৃষ্টি হলেও বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় আছে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ১৬৭, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

বিস্তারিত...

দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ ভোরে থেকে ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের ছয় বিভাগে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪