বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশে শুরু হয়েছে নজিরবিহীন এক শুদ্ধি অভিযান। চাকরিবিধি ভঙ্গ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ৪ হাজার ৯৭১ জন কর্মীকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীরা বেতন-ভাতা ঠিকই পাবেন, কিন্তু কোনো দায়িত্ব বা কর্মস্থল থাকবে না। এ
বাংলাদেশকে তিন প্রকল্পে ঋণ ও অনুদান হিসেবে ২৯ কোটি ৯৬ লাখ ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৬২৯ কোটি টাকা। সোমবার (২৯ সেপ্টেম্বর) এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবি কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং এ সম্পর্কিত চুক্তিতে স্বাক্ষর করেন।
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, আমরা
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রিটেন সহায়তা দিতে চায়। তবে তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্যই সহায়তা করতে চায় বলে জানান তিনি।
পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক–ই–তালেবানে (টিটিপি) যোগ দিয়ে সেনা অভিযানে নিহত বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেনের (২২) পরিবার জানত তিনি দুবাইপ্রবাসী। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তাঁর মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। ফয়সালের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে চলছে মাতম।
শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে দুটি অ্যাপ—টেলিগ্রাম ও বোটিমের ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ দুটি অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় এ বিষয় তুলে ধরা হয়
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান গত ২৮ সেপ্টেম্বর ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাকে দেখা গেছে এবং ছবির ক্যাপশনে ইংরেজি বর্ণে সাকিব লিখেছেন, ‘শুভ জন্মদিন, আপা।’ অর্থাৎ এটি ছিলো জন্মদিনের শুভেচ্ছা।
বাংলাদেশ বিমান বাহিনীর ৭৪তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকা সেনানিবাস ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশে বিনিয়োগের সীমাবদ্ধতা কমাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করলেও এখনো বাধা রয়েছে। বাংলাদেশে বিনিয়োগের বাধার জন্য ৫টি কারণ চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রাশিয়া থেকে ৫২ হাজার ৫শ’ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা ঘটতে না পারে সেই বিষয়ে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।’ তিনি বলেন, ‘দেশে দুর্গাপূজা যেন উৎসবমুখর না হয়, সেজন্যই খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটনানো হয়েছে।’
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সারাদেশে নিরাপত্তা জোরদার ও বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।