দেশে এলপিজি অটোগ্যাসের তীব্র সংকটে প্রায় সব ফিলিং স্টেশন কার্যত বন্ধ। ফলে ব্যবহারকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি শনিবার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাংবাদিকদের সামনে জানালেন বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি প্রকৌশলী মো. সিরাজুল মাওলা।
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড ব্যবস্থা থেকে বাংলাদেশকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
রাজধানীর মিরপুর রোডে গ্যাস লাইনের একটি গুরুত্বপূর্ণ ভালভে লিকেজ দেখা দেওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ তৈরি হয়েছে। এতে করে রান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ এই শুনানি কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, সেসব সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আজ থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে এসব আপিলের শুনানি গ্রহণ করা হবে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত টানা এই কার্যক্রম চলবে।
রাজধানীর কাওরানবাজার এলাকার তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সরাসরি গুলি চালানো প্রধান আসামিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।
রাজধানীর পল্লবী থানা এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে মিরপুরের কুখ্যাত ‘মাদক সম্রাজ্ঞী’ শাহজাদী বেগমসহ (৪০) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের ভোট স্থগিত করা হয়েছে এমন সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস নোটে নির্বাচন কমিশন জানিয়েছে, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন বাতিল বা স্থগিত করা হয়নি। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে এবং ইতোমধ্যে প্রকাশিত এমন ভুল প্রতিবেদন প্রত্যাহারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনা ও নির্দেশে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী বাপ্পি গা ঢাকা দিয়ে আছেন কলকাতায়। যদিও হাদি হত্যার সঙ্গে যুক্ত অন্যান্য আসামিরা ভারতে অবস্থান করছে এমন কোনো তথ্য ভারতীয় পক্ষ স্বীকার করেনি।
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘প্রান্তিক পর্যায়ের (গ্রামের) প্রায় ৪০ শতাংশ মানুষ গণভোট কী জানে না। তাই মাল্টিমিডিয়া ব্যবহার করে ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় ভোটালাপ উঠান বৈঠক ও টেনমিনিট ব্রিফ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মোবাইল ফোন ব্যবহার করে গণভোটের নিয়ম শেখাচ্ছেন তথ্যআপা।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি, যা থেকে বলা যায় যে নির্বাচনী মাঠ অসমতল বা পক্ষপাতদুষ্ট।
রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।
বাংলাদেশের সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রমক শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের অংশ এখন থেকে তাঁর নামেই পরিচিত হবে।
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর উত্তরাে মশাল মিছিল করেছে আজাদী মঞ্চ।