| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের মৃত্যু

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান।

বিস্তারিত...

ঢাকায় বৃষ্টির আভাস, শিগগিরই কমছে না গরম

বৃষ্টির আভাস থাকলেও ঢাকার ভ্যাপসা গরম থেকে আপাতত মুক্তি নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং যেকোনো সময় সামান্য বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, ফলে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা : ৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। সোমবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

আমার সিদ্ধান্ত ঠিক ছিল, ক্রিকেটার সাকিব ইস্যুতে আসিফ মাহমুদ

‘আমার সিদ্ধান্ত ঠিক ছিল’- এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি এমন টা লিখেন।

বিস্তারিত...

যুবলীগ নেতা গিয়াস উদ্দিন ১৯ মামলার আসামি গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিনকে (৩৩) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বিস্তারিত...

উজিরপুরে বৃদ্ধাকে অবরুদ্ধ করে বেড়া দিয়ে দখলের অভিযোগ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের জমি বিক্রির কথা শুনে এক বৃদ্ধাকে অবরুদ্ধ করে রাস্তা বন্ধ করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর গভীর রাতে প্রতিপক্ষ প্রিয়লাল হালদার (৬৬) নিকোলাজ হালদার(৩৮) এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল একই গ্রামের প্রিয়মতি (৮০) বছরের এক বৃদ্ধাকে জমি বিক্রি করবে বলে শুনে উঁচু বাশ ও নেট দিয়ে শক্ত প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে জমি দখল করে।

বিস্তারিত...

আমার জীবিত আব্বাকে মৃত ঘোষণা করা হলো কেন? প্রশ্ন ব্যাংক কর্মকর্তা ছেলের

খুলনার ঐতিহ্যবাহী হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ মজিবর রহমান শেখকে জাতীয় পরিচয়পত্র সার্ভারে মৃত দেখানো হয়েছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন তার ছেলে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. রিয়াজুল হক। রোববার রাতে ফেসবুক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

বিস্তারিত...

ডিসেম্বরে হচ্ছে না একুশে বইমেলা

অমর একুশে বইমেলা ২০২৬-এর পরিবর্তিত তারিখ স্থগিত করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা একাডেমি এ পদক্ষেপ নিয়েছে। কিছুদিন আগে জানানো হয়েছিল ফেব্রুয়ারির পরিবর্তে আগামী বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। তবে রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে সেই পরিবর্তিত তারিখও স্থগিত করার কথা জানানো হয়েছে।

বিস্তারিত...

পিআর পদ্ধতি বিশৃঙ্খলা সৃষ্টি করবে : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির জন্য যে অবকাঠামো ও প্রস্তুতি প্রয়োজন, বাংলাদেশ এখনও সেজন্য প্রস্তুত নয়। কারণ যেসব দেশে এই পদ্ধতি কার্যকরভাবে চলছে, তাদের বাস্তবতা ও আমাদের বাস্তবতা এক নয়। এই পদ্ধতি চালু হলে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে।

বিস্তারিত...

খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যু, মেজরসহ ১৩ সেনাসদস্য আহত

খাগড়াছড়ির গুইমারায় গুলিতে তিনজন নিহত হয়েছেন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। গুলিতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ। নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিস্তারিত...

আগের ইসির পরিণতি স্মরণ করিয়ে দিলেন সংলাপের অতিথিরা

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনারদের সুষ্ঠু নির্বাচনের জন্য সাহস দেখানোর পরামর্শ দিয়ে, সুষ্ঠু নির্বাচন না হলে পরিণতি কী হয়, সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা।

বিস্তারিত...

ঢাকায় ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মধ্যে ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে নিলামের দুই কনটেইনার গায়েব

চট্টগ্রাম বন্দর থেকে নিলামে বিক্রি হওয়া অন্তত দেড় কোটি টাকার কাপড়ের দুটি কনটেইনার উধাও হয়ে গেছে। এ ঘটনায় রোববার (২৮ আগস্ট) বন্দরে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম।

বিস্তারিত...

পাহাড়ে শুধু সরকারি বাহিনীর কাছেই অস্ত্র থাকবে: পার্বত্য উপদেষ্টা

পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বলেছেন, জানমালের ক্ষয়ক্ষতি রোধে এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনকে কঠোরভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণ ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজ

বিস্তারিত...

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে পাশের এলাকায় আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪