| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার

স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাষ্টমী পূজায় যোগ দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বিস্তারিত...

সাবেক মন্ত্রী হুমায়ূনের ছবি নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে:জেল কর্তৃপক্ষ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর পর সামাজিকযোগাযোগ মাধ্যমে তার চিকিৎসাধীন অবস্থার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।

বিস্তারিত...

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধান উপদেষ্টার ৭ সুপারিশ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ৭ দফা সুপারিশ তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’

দেশের ওপর ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় এর প্রভাব বিস্তার হতে পারে।

বিস্তারিত...

এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই।

বিস্তারিত...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

খাগড়াছড়ির ‘সহিংস ঘটনা ঘটানোর’ উদ্দেশ্য ছিল দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দূর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কিছু সন্ত্রাসী চেষ্টা করেছিল, পূজা যাতে ভালোভাবে অনুষ্ঠিত না হয়।

বিস্তারিত...

নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুই দল : ইসি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টিসহ দু’টি দল শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

বিস্তারিত...

মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ সদস্য বরখাস্ত

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের ব্যাগ থেকে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এক উপ-পরিদর্শক (এসআই), এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিস্তারিত...

ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

বিস্তারিত...

অনেকে বলছে ৫০ বছর ক্ষমতায় থাকুন: ড. ইউনূস

নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা নিয়ে ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এমন মানুষও রয়েছেন, যারা বলছেন আপনি ৫ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। সুতরাং, মানুষ নানা ধরনের কথাই বলে। তারা বলে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?’

বিস্তারিত...

জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চলেছে ৪৩৮ স্থানে : তদন্ত কর্মকর্তার জবানবন্দি

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে দেশের ৪১ জেলার ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড ঘটেছে। ৫০-এরও বেশি জেলায় ব্যবহৃত হয়েছে মারণাস্ত্র। জবানবন্দিতে এমনটাই উল্লেখ করেছেন শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানান তিনি।

বিস্তারিত...

৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে; রাজনৈতিক সরকার ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি, আর রাজনৈতিক সরকার ও রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া চাঁদাবাজি দমন সম্ভবও নয়।

বিস্তারিত...

পাচার হওয়া অর্থ আগামী ফেব্রুয়ারির মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ আগামী ফেব্রুয়ারির মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বিস্তারিত...

নির্বাচনের পরিবেশ ব্যাহত করতে সম্প্রীতি বিনষ্টে অনেক গোষ্ঠী সক্রিয় : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, নির্বাচনের পরিবেশ ব্যাহত করতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে অনেক গোষ্ঠী সক্রিয় আছে। তবে আমরা এ ব্যাপারে সতর্ক আছি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪