শ্রমিকদের বকেয়া পরিশোধে গাফিলতি ও দীর্ঘদিন বিদেশে অবস্থানের অভিযোগে তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। অভিযুক্তরা হলেন— টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ, রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে, শিগগিরই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। পাশাপাশি, তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত বলেন, এই রায়ের ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরে গেছে। আইনজীবীরা জানিয়েছেন, রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয় গঠনে আর কোনো সাংবিধানিক বাধা রইল না, যা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দেশের সকল বিচারকের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ব্যবস্থাপনার দায়িত্ব এখন থেকে সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টের রায়ে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সংবিধানের পঞ্চদশ ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে। সকালে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়।
আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অগ্রগতির বিষয়ে আজ (মঙ্গলবার) বিকেলে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জুলাই হত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। ঢাকাও বায়ুদূষণের তালিকায় প্রায়ই শীর্ষ দশে থাকে। তবে গতকালের চেয়ে আজ ঢাকার বাতাসে কিছু উন্নতি হয়েছে। আজ ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে।
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) সাক্ষ্য দেবেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
দেশের বাজারে আবারও স্বণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে এক লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় পরিদর্শন করেন তারা। এ সময় তাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।
ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ১১তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ হবে আজ।
রাজধানীর দক্ষিণখান এলাকায় স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় মাসুদ নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০২ জনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর আদাবর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেছে কিশোর গ্যাং চক্রের সদস্যরা।