বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার জন্য কমোরোসের রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ড. জকি আহাদ।
অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অসীম ক্ষমতাধর কর্মকর্তা অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিনকে তার বদলীকৃত কর্মস্থল বাংলাদেশ পর্যটন বোর্ডে যোগদানের জন্য অবমুক্ত করা হয়েছে।
সেবা পেতে দালাল বা দালাল চক্রের মাধ্যেমে সেবাগ্রহীতা আর্থিক লেনদেন করলে উভয় পক্ষকে আইনের আওতায় আনবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের কর্মানুমতির জন্য নিরাপত্তা ছাড়পত্র (Security Clearance) প্রক্রিয়া এখন থেকে পুরোপুরি ডিজিটালভাবে বিডা’র ওয়ান স্টপ সার্ভিস (OSS) পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে বলেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। এ জন্য নির্বাচন আয়োজনে সবার সবাত্মক সহযোগিতা চেয়েছেন।’
সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটির মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে- মব সহিংসতা, গণপিটুনি, সাংবাদিকদের ওপর হামলা এবং সীমান্তে হত্যার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে।
গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রাজধানীর মৌচাকে একটি মসজিদে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই স্থানীয়রা আগুণ নিভিয়ে ফেলেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুনের সুত্রপাত হয়েছিলো।
বাজার স্থিতিশীল রাখতে এই ডলার কেনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, বাজারে বর্তমানে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। এ কারণেই রিজার্ভ থেকে বিক্রি না করে বরং বাজার থেকে ডলার কেনা হচ্ছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক পাঁচ দফায় ডলার কিনেছিল। গত ১৩ জুলাই ১৮টি ব্যাংকের কাছ থেকে ১২১.৫০ টাকা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার, ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার, ২৩ জুলাই ১২১.৯৫ টাকা দরে ১ কোটি ডলার, ৭ আগস্ট ১২১.৩৫ থেকে ১২১.৫০ টা
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও ৭ রাজনৈতিক দল এবং একটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। সাতটি রাজনৈতিক দল-এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটির সঙ্গে বৈঠক শুরু করেছেন অধ্যাপক ইউনূস।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খানের নির্দেশে সমন্বয়কদের আটক রেখে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হয় বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষী দেবার জন্য রাজসাক্ষী সাবেক আইজিপিকে আদালতে হাজির করা হয়।
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় জ্ঞানভিত্তিক উদ্যোগের পাশাপাশি বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতা এখন সবচেয়ে বেশি প্রয়োজন।
অদৃশ্য শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।