| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এনসিপিসহ ৮০ দল ‘শর্ত পূরণের’ তথ্য জমা দিলো ইসিতে

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৮০ দল নিবন্ধন শর্ত পূরণের তথ্য নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। ১৪৫ দলের মধ্যে ৮০ দল এসব তথ্য জমা দিলো ইসিতে।

বিস্তারিত...

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিস্তারিত...

গণমাধ্যম সংস্কারে কমিশনের ১২ প্রস্তাব আগস্টেই বাস্তবায়ন হবে:তথ্য উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত ১২টি সংস্কার কার্যক্রম নিয়ে সরকার কাজ করছে। চলতি আগস্টের মধ্যে এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

বিস্তারিত...

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২ আগস্ট) থেকে রোববার (৩ আগস্ট) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

জুলাই ঘোষণাপত্র’ পাঠে অংশ নিতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করলো সরকার

আগামী ৫ আগস্ট জাতীয় সংসদের সামনে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে দেশজুড়ে ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে আট জোড়া (১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার।

বিস্তারিত...

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিস্তারিত...

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নৌবাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিস্তারিত...

১২ কেজি এলপি গ্যাসের দাম কমল ৯১ টাকা

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। আগস্ট মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমে এক হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার : অ্যাটর্নি জেনারেল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য রাখছেন। সূচনা বক্তব্য শুরুর আগে ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার।

বিস্তারিত...

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর এমিরেটাস ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিস্তারিত...

জামায়াতের শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য: প্রেস সচিব

জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ও সততার সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য উদাহরণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিস্তারিত...

ই-সিগারেট উৎপাদনে নিষেধাজ্ঞা জনস্বাস্থ্য রক্ষায় মাইলফলক: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিন আসক্তির ঝুঁকি থেকে রক্ষায় সরকার দেশে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনের অনুমতি না দেওয়ার নির্দেশনা জারি করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪