আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে, নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী সংলাপ আয়োজন করেছে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে। সংলাপের সূচনা হয় সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট জিএম প্লাজায় পরিচালিত এক বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ১২৪ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে প্রায় দুই ঘণ্টা চলা এই অভিযানে সহযোগিতা করেছে মালয়েশিয়া কোম্পানি কমিশন (এসএসএম), কুয়ালালামপুর ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় (কেপিডিএনকেএল) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)।
ঢাকার মেট্রো রেলের ব্যবহারকারীদের জন্য আজ থেকে যুক্ত হচ্ছে এক নতুন সুবিধা র্যাপিড পাস এবং এমআরটি পাস কার্ড অনলাইনে রিচার্জ করার সুযোগ। লাইন ধরে দাঁড়ানো বা টিকেট কাউন্টারের ভিড় এড়াতে এই ডিজিটাল সেবা যাত্রীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আজও চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিশ্লেষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর সর্বশেষ সূচকে দেখা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) দাঁড়ায় ২০৭—যা আন্তর্জাতিক মান অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন আছেন এবং তাঁর অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল।
সাংবাদিকদের বেতন–ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেন, সাংবাদিকদের উপার্জন ভালো না হলে গণমাধ্যমে দুর্নীতি কমবে না।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮টি পদে বেতনক্রম ও গ্রেড পুনর্গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। বহুদিনের সাংগঠনিক অসামঞ্জস্যতা এবং দায়িত্ব পদমর্যাদার সঙ্গে বেতন কাঠামোর অমিল দূর করতে অধিদপ্তর এই প্রস্তাব দিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত প্রস্তাব মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার কাছে পাঠানো হয়।
রাজধানীর মোহাম্মদপুরে বাবু (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৬৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের (ওএইচসিএইচআর) বিদায়ী প্রধান হুমা খান সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দেশে একটি ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে হেলায় হারাতে চান না নাগরিক সমাজের প্রতিনিধিরা। তিনি বলেন, নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে সর্বস্তরের মানুষের আগ্রহ বাড়ছে। তবে নির্বাচন-পরবর্তী বাংলাদেশ কেমন হবে—সে বিষয়ে নাগরিকদের মতামতের ভিত্তিতে একটি নাগরিক ইশতেহার তৈরি করা হবে, যা আগামী ডিসেম্বরের শেষে জাতীয় নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হবে।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং বন্দর সংক্রান্ত দীর্ঘমেয়াদি নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবলমাত্র নির্বাচিত সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যাদের কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই, এমন অন্তর্বর্তী সরকারের এসব গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।
জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা একমাত্র সরকারের, এ মর্মে হাইকোর্ট একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। আদালত বলেছে, ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস আইন এবং পূর্বের সংশ্লিষ্ট অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ আছে যে নিত্যপ্রয়োজনীয় ও জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ সরকারের এখতিয়ারভুক্ত। এই বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তার কোনো সুযোগ নেই।
সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও স্থানান্তরের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের প্রভাব তীব্রতর হওয়ায় আগামী পাঁচ বছরের মধ্যেই বিশ্বের সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হতে পারে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলো। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে সবচেয়ে ভয়াবহ আঘাত সহ্য করতে হবে। সোমবার(২৪ নভেম্বর) প্রকাশিত বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র।
রাজধানীর মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার মিথাইল