| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরানের মিসাইল মজুদের পরিমাণ ফুরিয়ে এসেছে: ইসরায়েলের দাবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের মিসাইল হামলার পরিমাণ কমে যাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল বলেছে, তারা ইরানের মিসাইল মজুদ এবং লঞ্চারগুলোর ওপর কার্যকর আঘাত হেনেছে, যার ফলে ইরান সাম্প্রতিক দিনগুলোর তুলনায় কম মিসাইল ছুড়তে সক্ষম হচ্ছে। বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ সোশানি জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই প্রায় ৩০০টি মিসাইল লঞ্চার ধ্বংস করেছি। এই হামলাগুলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা অনেকাংশে হ্রাস করেছে। আমরা লক্ষ্য করছি, প্রতিদিন ইরান যে পরিমাণ মিসাইল ছোড়ছে তা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

বিস্তারিত...

মুজতবা কেন নির্বাচিত হলেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা?

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বিমান হামলায় নিহত হওয়ার পর তাঁর ছেলে মুজতবা খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বুধবার দুই ইরানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ৫৬ বছর বয়সী মুজতবা সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা থেকে বেঁচে গেছেন এবং ইরানের ক্ষমতাকাঠামোর অভ্যন্তরে তাঁকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

৫ হাজারের বেশি গোলা ইরানে নিক্ষেপ করল ইসরায়েল

ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরুর পর তারা দেশটিতে মোট পাঁচ হাজারের বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে।

বিস্তারিত...

ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে কতদিন টিকতে পারবে ইসরায়েল?

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ চলতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতারা। ওয়াশিংটন বলছে, তাদের সামরিক সক্ষমতা দীর্ঘমেয়াদি লড়া

বিস্তারিত...

তুরস্কের আকাশসীমায় ঢোকার আগে ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস

তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিস্তারিত...

ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে ইরানি ইউনিটপ্রধান নিহত: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে জড়িত একটি ইরানি ইউনিটের প্রধানকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী।

বিস্তারিত...

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের গার্ডিয়ান কাউন্সিল ও এক্সপার্টস অ্যাসেম্বলির সদস্য আয়াতুল্লাহ আহমদ খাতামি জানিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। ৮৮ সদস্যের

বিস্তারিত...

আবারও সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের জ্বালানি জায়ান্ট সৌদি আরামকোর বৃহত্তম শোধনাগার আবারও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

বিস্তারিত...

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি

বিস্তারিত...

কুর্দি গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের চেষ্টা করছে সিআইএ

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) কথিত ইরান ও ইরাক সীমান্তবর্তী কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে তাদেরকে অস্ত্র সরবরাহের জন্য

বিস্তারিত...

ইরানের যুদ্ধের সঙ্গে আমরা নেই: স্পেনের প্রধানমন্ত্রী

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর সামরিক হামলার সমালোচনা করে স্পষ্টভাবে জানালেন, দেশের নিরাপত্তা বা অর্থনৈতিক চাপের ভয়ে তারা যুদ্ধের সঙ্গে যুক্ত হবে না।

বিস্তারিত...

শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা: ১০১ নিখোঁজ, ৭৮ আহত

শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার পর অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্তারিত...

ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ফ্রান্সের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র পরীক্ষা শুরু করলে রাশিয়া পাল্টা পদক্ষেপ নেবে:পুতিনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করলে রাশিয়াও ‘সমানুপাতিক পদক্ষেপ’ নেবে,এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিস্তারিত...

ইরানের সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-এর অন্যতম মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুবার নিশ্চিত করেছেন এ তথ্য।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪