ইসরায়েল-ইরান সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। টানা পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইসরায়েল
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা সামরিক অভিযান নির্ধারিত পরিকল্পনার চেয়েও এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন অভিযানের প্রধান কমান্ডার।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরসিপি) দাবি করেছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি-বাণিজ্য নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েতের পোর্ট শুয়াইবায় একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় চার সেনা নিহত হয়েছেন। তাঁরা সবাই আইওয়া
মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষ এখন কেবল সরাসরি সামরিক আঘাতের লড়াই নয়; এটি কৌশল, মজুদ সক্ষমতা ও আর্থিক প্রভাবের এক তীব্র পরীক্ষা। ইরানের পুরোনো বিমানবাহিনী সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে অক্ষম, তাই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলাগুলো প্রতিহত করছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে কার মজুদ গভীর এবং কার কৌশল দীর্ঘমেয়াদি।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
সৌদি আরবে মার্কিন দূতাবাসে অবস্থিত দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে ড্রোন হামলা হয়েছে। এটি ইরানি ড্রোন ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাবের ওপর আজ ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনাইটেড স্টেইট সিনেট-এ। বুধবার (৪ মার্চ) প্রস্তাবটি পাস হলে প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প-এর একক সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় সকাল ১১টায় বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ভোটাভুটি।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের চার দিনে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)। নিহতদের মধ্যে ১৮১ জনের বয়স ১০ বছরের কম বলে উল্লেখ করা হয়েছে।
ইরান থেকে ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ করছে।
ইসরায়েল বুধবার (৪ মার্চ) ভোরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের ভেতরে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশআদে দাফন করা হবে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি। মঙ্গলবার (৩ মার্চ) রাতে ফারস নিউজের বরাতে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য প্রকাশ করে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মঙ্গলবার (৩ মার্চ) রাতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
ইরান মার্কিন সামরিক সম্পদের আবাসস্থল উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানের ওপর তাদের আক্রমণ অব্যাহত রেখেছে, যার মধ্যে রয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক সংস্থার ওপর হামলা। ইরান জানিয়েছে, সাম্প্রতিক হামলায় দেশটির অন্তত ১৫৩টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মোট ৫০৪টি স্থানে মার্কিন-ইসরায়েলি হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে গত সপ্তাহে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী-দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে-ইরানের ওপর হামলা যদি ১০ দিনের বেশি স্থায়ী হয়, তবে মার্কিন বাহিনীর কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে আসতে পারে।