| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত হয়েছে। যদিও ইরান দাবি করেছে, তারা এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র-ইসরায়েল। সোমবার (২ মার্চ) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি জানানো হয়।

বিস্তারিত...

আবুধাবি-দোহায় ব্যাপক বিস্ফোরণ, কুয়েত-বাহরাইনে হামলার সাইরেন

মধ্যপ্রাচ্যে ইরানের হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে বিস্ফোরণ ও হামলার সতর্কতা সাইরেনের খবর মিলেছে। একই সময়ে ইসরায়েল জানিয়েছে, তাদের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ঠেকাতে কাজ করছে।

বিস্তারিত...

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলা

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীন রাস তানুরা নামের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এতে কারখানাটিতে আগুন ধরে গিয়েছিল।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলার তৃতীয় দিনে কী জানা যাচ্ছে ?

: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার এক দিন পর উপসাগরীয় অঞ্চলজুড়ে পাল্টা হামলা ও বিস্ফোরণের খবর আসছে।

বিস্তারিত...

পাকিস্তানে খামেনির মৃত্যুতে বিক্ষোভ, নিহত ২৩

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর সারা দেশে সহিংসতায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

বিস্তারিত...

সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা, উত্তেজনা বাড়ছে

সাইপ্রাসে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) আকরোতিরি ঘাঁটিতে সন্দেহভাজন ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে

বিস্তারিত...

র‌্যাপার থেকে মেয়র, এবার কি নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন বালেন শাহ?

নেপালের রাজনীতিতে এক ব্যতিক্রমী চরিত্র হিসেবে উঠে এসেছেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ যিনি ‘বালেন’ নামেই বেশি পরিচিত। কালো চশমা,

বিস্তারিত...

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯

ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় লেবাননে অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের অস্ত্রশক্তি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তেহরান দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতে ইরানের প্রধান শক্তি হলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা।

বিস্তারিত...

‘খামেনি আমাকে মারার আগেই আমি তাকে মেরেছি’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।” মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, “তারা (ইরান) দু’বার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি।”

বিস্তারিত...

খামেনি হত্যার প্রতিশোধে কারা যোগ দিল ইরানের পাশে?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। তাকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ইরানপন্থী জোট ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ বা প্রতিরোধ অক্ষের শরিক সংগঠনগুলো একযোগে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।

বিস্তারিত...

‘আমেরিকার সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না’

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক আলোচনা নিয়ে মার্কিন গণমাধ্যমের দাবি সরাসরি নাকচ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “আমরা আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করার প্রশ্নই উঠে না।” সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি ‘হত্যার’ দাবিকে কেন্দ্র করে পাকিস্তান ও ইরাকে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, রোববার সকালে ইরানের পক্ষ থেকে খামেনির নিহত হওয়ার তথ্য জানানো হয়। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিস্তারিত...

পাকিস্তানের হামলায় ৪ শতাধিক তালেবান সদস্য নিহত

সীমান্ত উত্তেজনার মধ্যেই বড় ধরনের সামরিক অভিযানের দাবি করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব লিল হক’ নামে পরিচালিত অভিযানে ৪ শতাধিক আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। রোববার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য প্রকাশ করে।

বিস্তারিত...

খামেনি হত্যাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ আখ্যা, জাতিসংঘে কড়া প্রতিবাদ ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘে আনুষ্ঠানিক ও কড়া প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ইরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪