ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৬৩ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে উপত্যকাটিতে চলা ইসরাইলের গণহত্যামূলক অভিযানে ৬১ হাজার ৪৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১০ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সদস্য সংখ্যা গত ছয় বছরে ২০ শতাংশ কমে ৪ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে। বিশ্বের সর্বনিম্ন জন্মহার সম্পন্ন দেশটিতে সামরিক সেবার জন্য উপযুক্ত পুরুষ জনসংখ্যা হঠাৎ কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পর অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।
যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম-ঢাকা ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও শেষ মুহূর্তে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির ডানার ফ্ল্যাপ বিকল হয়ে পড়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় রাখা হয়। বিমানের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উড্ডয়নের সব প্রস্তুতি শেষ হলেও পাইলট চূড়ান্ত পরীক্ষা করতে গিয়ে ডানার ফ্ল্যাপ কাজ করছে না দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানো হয়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষায় ছিলেন ২৬২ যাত্রী। যাদের মধ্যে ১৫ জন বিজনেস ও ২৪৭ জন ইকোনমি ক্লাসের। তাদেরসহ ক্রুদের হোটেলে নিয়ে যাওয়া হয়।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আনাস আল-শরীফসহ আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হামলায় মোট সাতজন নিহত হন। বিষয়টি নিশ্চিত করেন আল-শিফা হাসপাতালের পরিচালক। রোববার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত করেছে। একাধিক প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। রোববার (১০ আগস্ট) স্থানীয় সময়সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের প্যালেট মাথায় পড়ে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন।
ট্রাম্প যুক্তি দেন, ভারত সরকার আন্তর্জাতিক তেল বাণিজ্যের মাধ্যমে ভারতীয় কোম্পানিগুলোকে লাভবান হতে দিয়ে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে পরোক্ষভাবে সহায়তা করছে। ভারতের জামনগরে অবস্থিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তেল শোধনাগার যা বিশ্বের সবচেয়ে বড়।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করে ত্রিপক্ষীয় বৈঠক করতে আগ্রহী। তবে আপাতত রুশ প্রেসিডেন্টের অনুরোধ অনুসারে এটি ট্রাম্প-পুতিন দ্বিপক্ষীয় বৈঠকই থাকছে।
ভারতের উন্নতি হজম করতে পারছে না যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা বাড়লেও কৌশলগত ও জাতীয় স্বার্থে কোনও আপস করবে না ভারত।
আনুষ্ঠানিকভাবে ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আরমি অ্যাভিয়েশন কোর’ এবং ৮০টি যাবে বিমানবাহিনীর ঘরে।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মাসে ব্রিটিশ সরকার সংগঠনটিকে “সন্ত্রাসী সংগঠন” হিসেবে ঘোষণা করেছিল।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (৯ আগস্ট) ইসরায়েলের গাজা শহর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এটি গাজা উপত্যকায় মানবিক সংকটকে আরও খারাপ করার ঝুঁকি তৈরি করবে। খবর এএফপির।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ১১ বছরের শাসনকালের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছেন আজ। পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি, নিজের বয়স নিয়ে নতুন করে আলোচনা, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে তার নেতৃত্বকে এমন পরীক্ষায় ফেলেছে, যা আগে কখনো হয়নি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অনাহার ও অপুষ্টিজনিত কারণে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। সর্বশেষ এই প্রাণহানির জেরে অবরুদ্ধ এই উপত্যকাটিতে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। মৃতদের মধ্যে ৯৮ জনই শিশু। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।