গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম জাতিকে এক হতে হবে। পাশাপাশি এ বিষয়ে আন্তর্জাতিক বিরোধিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার (৯ আগস্ট) মিশরে কথা বলার সময় তিনি আহ্বান জানান। খবর রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি বৈঠকে বসবেন। ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলাপ করবেন শীর্ষ এই নেতারা। গতকাল শুক্রবার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।
ভারতের হিমাচল প্রদেশে দুই ভাই মিলে একই তরুণীকে বিয়ে করেছেন। এ নিয়ে সাধারণ মানুষ ও ভারতের গণমাধ্যমে ব্যাপক হইচই হয়েছে। তবে তাঁরা বলছেন, জনসমালোচনা তাঁদের কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি, বরং তাঁরা গর্ব বোধ করেন। কারণ, এটি হট্টি গোষ্ঠীর শত শত বছরের পুরোনো প্রথা।
ব্রিটেনে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিনটি আবাসিক সম্পত্তি কোম্পানির দায়িত্ব গ্রহণ করেছে আর্থিক সংস্থা গ্রান্ট থর্নটনের সহযোগী প্রতিষ্ঠান। গত ২৯ জুলাই প্রতিষ্ঠানটিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সম্প্রতি একটি অত্যন্ত বিতর্কিত পরিবেশ বিলের গুরুত্বপূর্ণ কিছু অংশে ভেটো দিয়েছেন। এই বিলটি দেশটির পার্লামেন্ট দ্বারা পাস হয়েছিল, কিন্তু সমালোচকরা এটিকে ‘ডেভাস্টেশন বিল’ বা 'ধ্বংসাত্মক বিল' হিসেবে আখ্যা দিয়েছিলেন, কারণ এতে পরিবেশ সুরক্ষার বিধি শিথিল করার প্রস্তাব করা হয়েছিল।
গাজায় সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রেখে মেরে ফেলা এবং তাদের লক্ষ্যবস্তু করার প্রতিবাদে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) সহ ১৫টি আন্তর্জাতিক সংস্থা একজোট হয়েছে। তারা ইসরায়েলের কাছে গাজায় বিদেশি সংবাদমাধ্যমের প্রবেশে চলমান অবরোধ তুলে নেওয়ার এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে।
জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (৯ আগস্ট) নবম দিনের মত চলমান এই বন্দুকযুদ্ধে আহত হয়েছেন আরও দুই সেনা। এ নিয়ে সব মিলিয়ে হতাহতের সংখ্যা ১২ জন বলে জানা গেছে।
মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার মাত্র পাঁচ মাস পর নাসা থেকে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ মহাকাশচারী বুচ উইলমোর। বুচ উইলমোর ও সহকর্মী সুনীতা উইলিয়ামস বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানের প্রথম মানবচালিত উড্ডয়ন পরিচালনা করেছিলেন। মিশনটি বিশ্বজুড়ে আলোচিত হলেও যাত্রাপথে মহাকাশযানটি একাধিক প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ে।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করেছে দেশটির সরকার। শুক্রবার (৮ আগস্ট) থেকে এ ভিসা প্রদান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
সপ্তাহের শেষে বড় পতনের মুখে পড়েছে ভারতের শেয়ারবাজার। গতকাল শুক্রবার সেনসেক্স ও নিফটি ৫০—উভয় সূচকেরই বড় পতন হয়েছে। সেই সঙ্গে আছে আরেকটি সূচক, ব্যাংক নিফটি। গতকাল তিনটি সূচকেই প্রায় ১ শতাংশ পতন হয়েছে।
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।
ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এ বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। পরে ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করে জানায়, রাশিয়ার সান্নিধ্যের কারণে আলাস্কা যৌক্তিক স্থান। ক্রেমলিন আরও জানিয়েছে, ট্রাম্পকে ভবিষ্যতে রাশিয়ায় দ্বিতীয় শীর্ষ বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।
শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৭২ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩১৪ জন। শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।