ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চলমান চিরুনি অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর পুরো এলাকাকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুট’-এর অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব ক্রয়সংক্রান্ত বিল পরিশোধ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপারসহ মোট ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে জনস্বার্থে তাদের এই নতুন পদায়ন করা হয়।
রাজধানীর পল্লবী এলাকায় একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষিকা ফিরোজা খানম জোছনার (৬৮) রক্তাক্ত লাশ উদ্ধারের পর হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা হাতুড়ি, ওড়না আগেই আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। তবে নিহতের হাতে মুষ্টিবদ্ধ অবস্থায় চুল পাওয়ার ঘটনায় হত্যাকাণ্ডটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছে আদালত। রোববার (১৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে, তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ
বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন পোস্ট অফিস (দ্বিতীয় শিফট) চালু হচ্ছে। গত ১২ এপ্রিল ডাকঘর অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জবানবন্দি আজ।
রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে গ্রেফতার এ এম হাসান নাসিমকে (৩৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করা হয়েছে।
‘ট্যাপেন্টাডল’ দাম কম হওয়ায় ইয়াবার বিকল্প হিসেবে গ্রহণ করছে মাদকসেবীরা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ হিসেবে পরিচিত মাজেদুল হক ওরফে হেলাল আদালতে
রাজধানীর তেজগাঁও বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৭ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে রাজপথের দীর্ঘ সারিতে ব্যাহত হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি কার্যক্রম। জ্বালানি পাম্পে সাধারণ মানুষের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করতে গিয়ে বিঘ্নিত হচ্ছে টহল, অপরাধ দমন ও জরুরি অভিযান। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের জ
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ‘লম্বু আসাদুল’ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।