গাজীপুরের কাপাসিয়ায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (৮) জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্থানীয় জনতা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে একটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় দোকানের জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা করা হয়। মঙ্গলবার সকালে সদর উপজেলার নয়ারচর আদর্শগ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় বিচার চেয়ে মঙ্গলবার বিকেলে আদর্শগ্রামে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি।
সলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই বলেছেন, আমরা আগের নিয়মে নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চাই না।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ভোটাধিকার ধ্বংস করেছে আওয়ামী লীগ।
বাউফলে মাদক সেবনে বাঁধা দেওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া পশ্চিম পাড়া আলী আহম্মদ মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লাইবা স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক লিটনের মেয়ে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। গত বছর জুলাই-আগস্টে শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ২২০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে মো. আশরাফুল মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ও সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় চারটি করে সংসদীয় আসনের দাবি জানিয়েছেন জেলার প্রতিনিধিরা। মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে সংসদীয় আসনের শুনানিতে এ দাবি জানান তারা।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গাবতলী ও টেকনিক্যাল মোড় এবং বকেয়া বেতনের দাবিতে বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ করে রেখেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে গিয়ে অবস্থান নেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজট দেখা দেয়। এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়কে অবস্থান নেন।
মাদারীপুরের শিবচর উপজেলায় চান্দেরচর বাজার সংলগ্ন সেতুর নির্মাণকাজ শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ছেড়ে ছিলেন এলাকার লোকজন
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরুদ্ধ করে রেখেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা নাগাদ মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়কে অবস্থান নেন। বনানী থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খান আওয়ামী লীগ সরকারের সময়ের একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পাওয়ায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি বটতলা মোড় বাজারে সোমবার বিকেলে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।