ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫০ টাকা থেকে ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। ফলে পূর্বের ভাড়া ৫০ টাকা দিয়েই যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
গাজীপুরের শ্রীপুরে একটি শ্রমিকবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন মোটরসাইকেল আরোহী।
গাজীপুরের টঙ্গীতে সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে।
ফরিদপুরের সদরপুরে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সাতরশি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
গাছে গাছে পাকা তাল চোখে পড়লেই মনের অজান্তেই মনে পড়ে 'ভাদ্র মাসে তালের পিঠা,খাইতে লাগে জবর মিঠা'এই বাক্যটি। উল্লেখিত লাইনটি যেন কাপাসিয়া উপজেলার মানুষের সাথে মিশে যায়। কারণ এই উপজেলার প্রতিটি এলাকায় প্রচুর পরিমাণে তাল উৎপাদিত হয়।
ইলিশের ভরা মৌসুম চলছে অথচ ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দিনের পর দিন জাল ফেলেও জেলেরা ফিরছেন শূন্যহাতে। যে অল্প কিছু মাছ ধরা পড়ছে, তার বেশিরভাগই আকারে ছোট।
ফরিদপুরের বোয়ালমারীতে নানা শারীরিক ও মানসিক ব্যাধিতে ভোগা ষাটোর্ধ্ব এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী ব্যারাকে ঢুকে এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই থানায় কর্মরত সাফিউর রহমান নামে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ৬ মাসে একাধিকবার ওই নারী সদস্যকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী
রেলক্রসিংয়ে যানজট নিরসন এবং দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গাজীপুরের কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করলে কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়।