ফরিদপুরের বোয়ালমারীতে বুদ্ধি-প্রতিবন্ধী ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মফিজুর রহমান মল্লিককে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার (২২ আগস্ট) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী হাইস্কুল মাঠে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের রাজনীতি থেকে এক সঙ্গে পদত্যাগ করেছেন ছয় নেতা। এ নিয়ে গত দুই দিনে আওয়ামী লীগ থেকে মোট ১৪ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।
গাছের সবুজ পাতার ফাঁকে দুলছে অসংখ্য তরমুজ। এর সাথে যেনো সফলতার আনন্দ মিশে আছে কৃষকের মনে। অসময়ে তরমুজের ভালো ফলনে কৃষকদের মনে নতুন এক স্বপ্নের সফলতা ধরা দিচ্ছে। প্রতিটি তরমুজ দেড় থেকে দুই কেজি হয়েছে। পরিপক্ক হতে আরো সপ্তাহ দুয়েক লাগবে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতেদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল মুড়ির ফ্যাক্টরি এলাকায় এই ঘটনা হয়।
কুমিল্লায় ব্যস্ততম মহাসড়কে ঝুঁকিপূর্ণ একটি ইউটার্নে শুক্রবার দুপুর ১২টার দিকে প্রাইভেট কারের ওপর সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান উল্টে পড়ে স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের ৪ জন নিহত হন।
ফরিদপুরের বোয়ালমারীর সাবেক এক ইউপি সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সকালে ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে পরিবারসূত্রে জানা গেছে।
বর্ষায় পানি বৃদ্ধি এবং ঢেউ এর কারণে চাঁদপুর সদরের মেঘনা উপকূলীয় এলাকায় ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দ বাজার জেলে পল্লী এলাকার কিছু ফসলি জমি, বসত ভিটাসহ বিভিন্ন স্থাপনা এখন ভাঙন ঝুঁকিতে রয়েছে।
নিখোঁজ থাকা সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২২ আগষ্ট) জুমার নামাজের পর মেঘনা নদীর চরবলাকিতে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে নৌ পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে। মরদেহটি মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।
যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামসংলগ্ন মালশাকুড় বিলে ভৌতার খালপাড় থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ২২ আগস্ট ) দুপুর ২টার দিকে স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেন।
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়াঁ যাত্রী ছাউনির সামনে চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি নাজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি মো. কাইয়ুম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রাজধানীর গেন্ডারিয়া গভীর রাতে বাসায় আগুন লেগে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামের এক যুবক মারা গেছেন। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নিহতের বাবা মোসলেম উদ্দিন (৬৫) ও মা সালমা বেগম (৫০)।
রাজধানীর গেন্ডারিয়ায় সড়কের পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।