বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের আয়োজনে সবজি চাষে প্রযুক্তিগত অগ্রগতি ও কৃষকদের অংশগ্রহণমূলক গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে কৃষকদের অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় জলদস্যু শুটার মান্নান ও হৃদয় বাঘ হত্যার অভিযোগে প্রতিপক্ষের জলদস্যু লালু-সৈকতসহ তাদের স্বজনদের ৮টি বসতঘরে আগুন ধরিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনার পরপরই সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করে, তারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির কারণে প্লাবিত হয়েছে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা। এতে জলাবদ্ধতায় দুর্বিষহ জীবন যাপন করছে সেখানে বসবাসরত ২৫০ পরিবার। স্থানীয়দের অভিযোগ, যে স্থানে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ করা হয়েছে সেখানে কয়েক বছর পূর্বে মধুমতি নদীর পানি প্রবাহ ছিল।
বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে জাল ফরম জালিয়াতিচক্রের ৪ সদস্যকে আটক করেছে বন্দরের দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরা। আজ রোববার (১৭ আগস্ট) বেলা ১১ টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন চেকপোস্ট বাজারের ইউনুস মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কৃষকদের উৎপাদিত সবজি ও ফলের। কিন্তু আধুনিক প্যাকিং হাউস না থাকায় এ কৃষিখাত ক্রমেই পিছিয়ে পড়ছে।কৃষক ও স্থানীয় রপ্তানিকারকদের দাবি, সরকারি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্যাকিং হাউজ গড়ে উঠলে কৃষকরা যেমন ন্যায্য মূল্য পাবেন, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।
রাজধানীর বকশিবাজার কারা অধিদপ্তরের কোয়ার্টারে আবু তালেব (৫০) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি কারা অধিদপ্তর হেডকোয়ার্টার্সের এআইজি প্রশাসনিক হিসেবে কর্মরত ছিলেন।
বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়
ফরিদপুরের চরভদ্রাসন থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে পালিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) বিকেল ৩ টায় চরভদ্রাসন থানার আয়োজনে ওপেন হাউস ডে পালিত হয়েছে।
গাজীপুরের হায়দারাবাদ এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি গুদাম ও গুদামের ভেতরে থাকা বিপুল মালপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে হায়দাবারাদ এলাকার ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের মিজান ও আব্দুল আজিজের গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
গ্যাস পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য রোববার (১৭ আগস্ট) ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে ফরিদপুরে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের ২২ রশি গ্রামের বাসিন্দা সৌদী আরব প্রবাসী শেখ আবুবক্কর সোহেলের ছেলে শেখ রেদোয়ান (২৭) নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনেরা চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন পার করছেন।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ৮-২০ মিনিটে শহরের শ্রী অঙ্গনে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।