রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে চার সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী সিফাত আলী (৩০) শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারের রওজাতুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানার জানালা ভেঙে মঙ্গলবার দিবাগত গভীর রাতে এতিম শিশুদের দুই বস্তা খাবার চাউল, দুটো পানির মোটর ও ফ্যানসহ আনুসঙিক মালামাল রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল চুরি করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই রতন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা পরা কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। গত মঙ্গলবার তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলেও বুধবার (১৩ আগস্ট) বিষয়টি জানাজানি হয়।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) মানিকগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালমারী প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে কমিশনারের নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাখবো লেক পরিষ্কার, দূষিত হবে না বার বার’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেকের পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্ট্রিট ফুড ব্যবসায়ীরা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা ও শহর শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
“তোমরা হবে স্বপ্নের রাঙা সূর্যোদয়ের লক্ষ্যে আশার শপথ বুকে দীপ্ত ছড়াও বিশ্বময়”—এই প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ফরিদপুরে 'কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাবার তৈরির কাজে নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহারকৃত লাল রং খাবারের সাথে মিশিয়ে এবং অস্বাস্থ্য পরিবেশের অপরাধে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা প্রদান করেন।
কারো উপকার করতে পারো বা না পারো কারো ক্ষতি করো না, দাদার এ কথাটা সব সময় মেনে চলি। আপনি কাউকে নির্যাতন না করলে আপনি ভালো থাকবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বারবার দেশ পরিবর্তন হয়েছে, শাসক পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।
ফরিদপুরের সদরপুরে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় আলিমদ্দিন মোল্লা (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার(১২ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলায় আকোটেরচরের মন্ডল ডাঙ্গী রহমান ষ্টোরের সামনে সড়কে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে খুন হন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় আইনজীবী নিয়োগ দিয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ কর্তৃপক্ষ।