গাজীপুর জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান বলেন, তরুণ মেধাবীরাই দেশ গড়বে। তারা রাজনীতিও করবে। দেশ,জাতী ও সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে, তাই দায়বদ্ধতা স্বীকার করতে হলে মেধাবীদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে।
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার দ্রুত বিচারের দাবীতে চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরস্থ স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাব।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলার প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বাজারে যেন বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে ডিম, সবজি এবং অন্যান্য পণ্যের দাম বেড়েছে। দোকানিরা বলছেন, বৃষ্টিতে সবজি নষ্ট ও পাইকারি বাজারে পৌঁছাতে না পারায় দাম বেড়েছে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেক আগেও মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৬০-৬৫ টাকায় পাওয়া যেত। এখন তা বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। কাঁচা মরিচ ১৬০ থেকে বেড়ে ২০০, করলা ৬০ থেকে ৮০, বেগুন ১০০ থেকে ১২০, টম্যাটো ১৪০ থেকে বেড়ে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ধরনের শাক আঁটিতে ৫-১০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি কর্মচারী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের দীর্ঘদিনের বৈষম্য ও পুঞ্জীভূত ক্ষোভ যেন এক স্রোতে মিলিত হয়। নানা ধরনের যৌক্তিক-অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নামেন তারা।
পদ্মায় স্রোতের মুখে ফের ভেঙে পড়লো পাটুরিয়ার অস্থায়ী লঞ্চঘাট। এতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২১ জেলার সঙ্গে লঞ্চ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার স্থায়ী লঞ্চঘাট বিলীন হওয়ার পর অস্থায়ীভাবে লঞ্চ সার্ভিস স্থানান্তর করা হয়েছিল ২ নম্বর ফেরিঘাটে। প্রবল স্রোতের কারণে ওই ফেরিঘাটের পল্টুনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আজ ঢাকায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে গরমের অনুভূতিও বাড়বে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক করতোয়া পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি শেখ মঞ্জুর হোসেন মিলনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরে সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখা। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের পর শহরের ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দাড়িয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা থেকে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকালে হাজীর বিরিয়ানি দোকানের সামনের রাস্তায় ব্যাগটি পড়ে ছিল।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েই চলেছে। অব্যাহত বৃষ্টির অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম বেড়েছে। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল ও বিভিন্ন ধরনের সবজি। আর এই লাগামহীন দামে নাজেহাল সাধারণ মানুষ।