বর্ষা মৌসুমে মানিকগঞ্জ জেলায় বেড়েছে সাপের উপদ্রব। গ্রামীণ এলাকাগুলোতে জমিতে পানি জমে থাকায় সাপ ঘরবাড়ির ভেতরে ঢুকে পড়ছে। এতে সাপের কামড়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়লেও জেলার সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত এন্টিভেনাম নেই। ফলে মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকার আশুলিয়ায় লড়িচাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় একটি বাসার রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জাতীয় সংসদের সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের খসড়া গেজেট প্রকাশের প্রতিবাদে শ্যামনগরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জীপুরের শ্রীপুরে বাবার মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ঘণ্টার মাথায় ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগষ্ট ) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রী মারুফা আক্তারকে (৪৫) হত্যার পর তার লাশ ঘরের ভেতর রেখে আসবাবপত্রে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজায় তালা দিয়ে পালিয়েছে স্বামী
শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী অন্তু (২৬) ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।
রাজধানী ঢাকায় আজ রোববার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সমাবেশ। এনসিপির সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আর ছাত্রদলের সমাবেশ হবে শাহবাগে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলমান।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তাওহিদ ইসলাম বিজয় (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’-এর প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে গোসলে নেমে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রিফাত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রাজবাড়ীর পাংশা উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন - উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের নজিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে তামিম (১৫)। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া লওলামারীর বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “মাসব্যাপী বিভিন্ন আয়োজনে আমরা শহীদদের বাবা, ভাই বা স্ত্রীদের কথা শুনেছি। তবে আজ মায়েদের কণ্ঠে যে বেদনার প্রকাশ শুনলাম, তা আমাদের সবাইকে গভীরভাবে আবেগতাড়িত করেছে। মাকে শান্তনা দেওয়ার মতো কোনো শব্দ পৃথিবীতে তৈরি হয়নি। সন্তান হারানোর কষ্ট রাজ্য দিয়েও মোচন করা যায় না।”
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফরিদপুরের আলফাডাঙ্গার শিক্ষার্থী রাইসা মনি'র (১১) পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান।