রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে একটি পিকআপভর্তি ৯৬১ বোতল ফেনসিডিল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকাসহ একজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় পিকআপে থাকা তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।
নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশক্রমে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে অভিযান চালিয়ে মাধবদী পৌরসভার দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া যানবাহনগুলো মাধবদী পৌরসভায় পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সড়ক রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।
নারায়ণগঞ্জ সম্পূর্ণ নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেছেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক সদিচ্ছা ও আদর্শভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই।
নদী ও পরিবেশ সংরক্ষণে মানুষকে সচেতন করার দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ 'জাতীয় পরিবেশ পদক-২০২৫' পেয়েছেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেন (নদী মনির)।
নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনের প্ল্যাটফর্মে আর দেখা যাবে না বাকপ্রতিবন্ধী সত্তরোর্ধ্ব বৃদ্ধা ববি বেগমকে। সারাজীবনের জমানো টাকাই কাল হলো তার। এই টাকা ছিনিয়ে নিতে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববির। এ ঘটনায় নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারের (বালিকা) ষষ্ঠ শ্রেণির এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। বর্তমানে সে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফর উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় পথ সংবর্ধনা প্রদানের এক পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে (১০ জুলাই) উপজেলা বিএনপি কর্তৃক কোর্ট পাড় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া সড়কের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ধস ও ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতের বৃষ্টির পর সড়কের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হলে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
উজানের ঢল, নিম্নচাপের প্রভাব এবং টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রামে কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়ে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ দুর্ভোগে রয়েছেন। পাশাপাশি চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যসংকট।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরে সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠীর জেলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলা হলরুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার দক্ষিণ কান্দী গ্রামের ঢাকা-খুলনা মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন এলাকা থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি নগরকান্দা থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে থামছেই না মৃত্যুর মিছিল। মহাসড়কে মোটরসাইকেল ও উত্তরবঙ্গের গাড়িচালকদের মাত্রাতিরিক্ত ওভারটেকিং প্রবণতা ও সার্ভিস লেন আটকে রাখায় দুর্ঘটনা বাড়ছে। গত ছয় মাসে এ মহাসড়কে একের পর এক ভয়াবহ রোড সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে ১৩০টি তাজা প্রাণ। এই সময়ে ছোট-বড় মিলে ১০৮টি