| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

বিশ্ব পরিবেশ দিবসে মানিকগঞ্জে বৃক্ষরোপণ ও সচেতনতার আহ্বান

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ। বুধবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কা

বিস্তারিত...

ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৪৮ হাজার টাকা জরিমানা

নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলী এলাকায় অবস্থিত সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন অনিয়মের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক তাজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত...

সিজান হত্যা মামলায় আল-ফালাহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

নারায়ণগঞ্জের মাসদাইরে আল-ফালাহ মসজিদের ইমাম মুফতী কাউসার আহমদ কাসেমী, মুফতী আব্দুল গনী এবং আল-ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন বিসিক শিল্পনগরীর শ্রমিকরা।

বিস্তারিত...

মনোহরদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও চৌরাস্তা মোড় ও চালাকচর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি এবং সংরক্ষণের দায়ে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, র‍্যালি-বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

'জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা'এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বিস্তারিত...

এনটিভিতে আজ প্রচার হবে পাংশায় নির্মিত লিটু করিমের নাটক ‘গাড়িয়াল’

রাজবাড়ীর পাংশার বিভিন্ন অঞ্চলের নৌকার মাঝি, ঘোড়ার গাড়ির চালকদের জীবনসংগ্রাম, গ্রামীণ সমাজপতিদের ষড়যন্ত্র এবং পাংশার আঞ্চলিক ভাষাকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘গাড়িয়াল’।

বিস্তারিত...

সাটুরিয়ায় নদী ভাঙ্গন রোধে ফেলা হলো জিও ব্যাগ

চলতি বর্ষা মৌসুমে নদীভাঙন রোধে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ভাঙনের ঝুঁকিতে থাকা এলাকাকে সাময়িক সুরক্ষা দিতে তাৎক্ষণিক এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপহারে আবারো জীবিকার পথে ষাট ঊর্ধ্ব আরজু

সংসারের একমাত্র আয়ের অবলম্বন তিন চাকার ইজিবাইকটি চুরি হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছিলেন ষাটোর্ধ্ব আরজু মিয়া। পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের এই বৃদ্ধের। তবে অবশেষে তার জীবনে ফিরেছে স্বস্তি। নতুন ইজিবাইক পেয়ে আবারও জীবিকার পথে ফিরেছেন তিনি।

বিস্তারিত...

নরসিংদীর গ্রীন লাইফ হাসপাতালে অভিযান, এক্স-রে কক্ষ সিলগালা ও দেড় লাখ টাকা জরিমানা

নরসিংদী সদরের একটি বেসরকারি হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়ম-অসংগতি পাওয়ায় মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির এক্স-রে কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

শরীয়তপুরে জেলা পরিষদ প্রশাসক নাসির উদ্দীনকে সংবর্ধনা

শরীয়তপুর কোর্ট বাজার বণিক সমিতির উদ্যোগে শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন (কালু)-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

মাভাবিপ্রবিতে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১০

বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা ও সিনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

সিজান হত্যা মামলা থেকে আলেমদের নাম প্রত্যাহারের দাবি

ফতুল্লায় সিজান হত্যা মামলায় স্থানীয় ইমাম ও আলেমদের আসামি করার প্রতিবাদ এবং তাঁদের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখা।

বিস্তারিত...

চিকিৎসককে মারধর: বিএনপি নেতার ছেলে-ভাইসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলায় উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছেলে ও ভাইসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪