গাজীপুরের কাপাসিয়ায় চলমান এসএসসি পরীক্ষায় সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।
আসন্ন বর্ষা মৌসুমে নগরীর সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যতে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে
রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সরকারি বিধি মেনে মালিকানা জমিতে দীর্ঘ বছর পাইকারী মাছের ব্যবসা করে আসছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেররা বাজারের ব্যবসায়ীরা। কিন্তু একটি সংঘবদ্ধ চক্র ঐতিহ্যবাহী এই বাজারের বাণিজ্যিক কার্যক্রম ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা পৌরসভা থেকে ইজারা আনার নামে ব্যবসায়ীদের চরম হয়রানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। পৌরসভার অধিগ্রহণভুক্ত কিংবা মালিকানা ছাড়া কোন বাজার ইজারা দেয়ার বিধি নেই বিষয়টি উল্লেখ করে উচ্চ আদালতে রীট করেছেন জমির মালিক ও এক ব্যবসায়ী। ইজারাদার ও ব্যবসায়ীদের বিরোধে বর্তমানে বন্ধ রয়েছে আড়তগুলোর কেনাবেচা। বেকার হয়ে পড়েছে এর সাথে জড়িত কয়েক শতাধিক শ্রমিক ও ব্যবসায়ী।
মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বারি জিরা-১ চাষে উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
জ্বালানি তেলের সংকট ও ঘনঘন লোডশেডিংয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সঙ্গে তীব্র গরম যুক্ত হওয়ায় কৃষক, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে হামিম সরদার (২০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে নারীসহ তিন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বজ্রপাতে নিহত হন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আরাফাত খান নামের এক যুবক। সংসারে কর্মক্ষম সন্তানের এমন মৃত্যুতে হতবাক তার পরিবার। এরমধ্যে তার পরিবারের মধ্যে শঙ্কার সৃষ্টি- লাশ চুরি হয়ে যেতে পারে আরাফাতের। তাই দাফনের পর থেকে প্রতিরাতে তার কবর পাহারা দিচ্ছেন বাবা জসিম খান।
নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিং সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদরের একটি খেয়াঘাটের ইজারার জন্য দরপত্র জমা দিতে এসে সংঘর্ষে জড়িয়েছেন জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপির নেতা-কর্মীরা। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
তেলের দাম বৃদ্ধি এবং ডিপো থেকে সরবরাহ বাড়ায় রাজবাড়ীর পেট্রোল পাম্পগুলোতে কমেছে যানবাহন ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সিরিয়াল। আগে যেখানে এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত সিরিয়ালে অপেক্ষা করতে হতো, এখন সেখানে ৩০ মিনিটের মধ্যেই গ্রাহকরা তেল পাচ্ছেন। মঙ্গলবার (২১এপ্রিল) দুপুরে রাজবাড়ী ফিলিং স্টেশন ও পলাশ ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীর কলাবাগান এলাকায় গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।