ঝিনাইদহের শৈলকুপায় এক সাংবাদিককে থানায় ডেকে নিয়ে ১৪ ঘণ্টা আটকে রেখে হত্যা মামলায় আসামি করে কারাগারে পাঠানোর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বিক্ষুব্ধ সাংবাদিকবৃন্দ।
প্রেম করে বিয়ে করায় আপন ভাইদের বিরুদ্ধে অপহরণের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন খুলনার বাসিন্দা কানিজ ফাতেমা তুসি (২১)। রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব-এ আয়োজিত এ সংবাদ সম্মেলনে তার স্বামী শেখ নাজমুল হুদা রাহাত উপস্থিত ছিলেন।
ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে পচনশীল পণ্য পরিবহন চালু থাকবে এবং সীমিত পরিসরে যাত্রী চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনের মাদকদ্রব্য সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ক্যাম্পাসজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এই ছবিকে ‘অভিনয়’ বলে দাবি করেছেন তিনি।
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। রবিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ইয়াবা, মদ, গাঁজা ও নেশাজাতীয় ওষুধ উদ্ধার করা হয়।
বাগেরহাটের ফকিরহাটে ওয়ালটন ফ্রিজ কিনে কুদ্দুস হাওলাদার নামের এক ব্যক্তি মিলিয়নিয়ার হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে ফকিরহাট ওয়ালটবলন প্লাজা চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুদ্দুস হাওলাদারের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন ওয়ালটনের পরিচালক চিত্রনায়ক আমিন খান।
আগামী২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আর তাকে বরণ করে নিতে নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছে যশোর জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোসহ যশোরস্থ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন ইউনিট। প্রধানমন্ত্রীর এই আগমন ও জনসভা নিরাপদ, নির্বিঘ্ন ও সফল করতে আসা যাওয়ার পথে নিশ্ছিদ্র নিরাপত্তাসহ কঠোর নিরাপত্তা বললের মধ্যে আনা হয়েছে অনুষ্ঠানস্থলগুলো।
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল ) সকালে উদয়ন বাংলাদেশের হলরুমে “প্রান্তিক নারীদের জন্য জরুরি আর্থিক সহায়তা” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রের ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
জামালপুরের মেলান্দহে বজ্রপাতে মর্জিনা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শেফালী (২৮) নামে আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যশোর সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অংশ হিসেবে রোববার (২৬ এপ্রিল) ঈদগাহ ময়দানে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। সফর ঘিরে যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।
যশোরের বেনাপোলে ইউনুস আলী নামে এক নিরাপত্তাকর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে যশোর শহরের ২৫০ শয্যা হাসপাতাল এলাকা থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। একই দিন বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রতিষ্ঠার দেড় দশক পেরিয়ে গেলেও নিজস্ব হাসপাতাল না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিল যশোর মেডিকেল কলেজ-এর শিক্ষার্থীরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৭ এপ্রিল ৫০০ শয্যার আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যশোরের অভয়নগর থেকে ঝুলন্ত অবস্থায় নাঈম হোসেন (১৮) নামে এক যুবককের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার নওয়াপাড়া পৌর সভায় ২ নং ওয়ার্ডের পাঁচকবর এলাকায় আল আমিন গাজীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর হাসিবুল মোল্লা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের নিজ মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত হাসিবুল ওই গ্রামের কৃষক তাজউদ্দিন মোল্লার ছেলে।