| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নড়াইলে প্রকৌশলীকে লাঞ্ছিতের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

নড়াইল সদর উপজেলায় এম এম কামরুল আলম ও এম এম রেজাউল আলম নামে দুই ঠিকাদারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় অভিযোগ করেছেন নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম।

বিস্তারিত...

ঝিনাইদহে প্রকাশ্য সরকারি বই বিক্রি

ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় কয়েকশ কেজি সরকারি বই খোলাবাজারে বিক্রির অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গ্রামের আধিপত্য বিস্তার কেন্দ্রকরে দু’পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ আরও অন্তত ১০ জনের অধিক

বিস্তারিত...

বেনাপোলে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্যাতনের পর তাকে হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

চুল কেটে তরুণী গৃহবধূকে নির্যাতন, শাশুড়ি আটক

মাগুরার শালিখা উপজেলায় এক তরুণীকে অপবাদ দিয়ে চুল কেটে, মারধর করে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী তরুণী ঘর থেকে বের হয়ে স্থানীয়দের কাছে ঘটনা জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।

বিস্তারিত...

দীর্ঘ অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

মাগুরার শালিখা উপজেলার বিহারি লাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন কলেজে অনুপস্থিত থেকেও নিয়মিত

বিস্তারিত...

যশোরে এক কেজি স্বর্ণ ও দেশি বিদেশি মুদ্রাসহ ভারতীয় আটক

যশোরে পাচারকালে এক কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ৯০০ গ্রাম স্বর্ণের পেস্ট (গলানো) ও দেশি বিদেশি মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামের এক ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিস্তারিত...

যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যশোরে সকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শহরের বেজপাড়া মেইন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পুত্রবধূ মরিয়ম খাতুনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত সকিনা বেগম বেজপাড়া এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।

বিস্তারিত...

যশোরে বিনাবেতনে ডাক্তারি পড়ার সুযোগ পেল ৪ মেধাবী ছাত্রী

যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বিনাবেতনে ভর্তির সুযোগ পেয়েছেন অস্বচ্ছল পরিবারের চার মেধাবী ছাত্রী। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মেডিকেল কলেজের গভর্নিং বডির ২৪তম সভায় ১৬টি আবেদনপত্র যাচাই-বাছাই শেষে ভর্তিযোগ্য ছাত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়।

বিস্তারিত...

পদ্মায় পুলিশের ওপর হামলা, ওসি সহ ৫ পুলিশ গুলিবিদ্ধ

কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের পাঁচজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত...

কোটচাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পানি-বিস্কুট বিতরণ

এসএসসি ২০২৬ পরীক্ষার কেন্দ্র সাফদারপুরে অনুষ্ঠিত হওয়ায় কোটচাঁদপুরের এসডি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ করেছে কলেজ ছাত্রদল।

বিস্তারিত...

নাটোরের লালপুরে গ্রাম পুলিশের আত্মহত্যা

নাটোরের লালপুরে পারিবারিক কলহ ও দাম্পত্য অভিমানের জেরে আল-আমিন বিশ্বাস (পলাশ) নামের এক গ্রাম পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। নিহত আল-আমিন বিশ্বাস (পলাশ) লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার এবং উত্তর লালপুর গ্রামের মরহুম হুমায়ুন বিশ্বাসের ছেলে।

বিস্তারিত...

যশোর চৌগাছায় এসিল্যান্ড না থাকায় থমকে আছে ভূমিসংক্রান্ত কাজ

যশোরের চৌগাছা উপজেলায় প্রায় দুই মাস ধরে এসিল্যান্ড নেই। দীর্ঘ সময় এসিল্যান্ডের অনুপস্থিতিতে দেখা দিয়েছে দাপ্তরিক জটিলতা। নামপত্তন (মিউটেশন) থেকে শুরু করে আটকে গেছে ভূমিসংক্রান্ত সব কাজ। একই সঙ্গে স্থবির হয়ে পড়েছে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম।

বিস্তারিত...

ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই বিয়ের পিঁড়িতে ২২৬ জন শিক্ষার্থী

ঝিনাইদহের ছয় উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেও পরীক্ষায় বসেনি ২২৬ জন ছাত্রী। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২১৩। প্রতি বছর বিপুল সংখ্যক কিশোরীর এভাবে ঝরে পড়া এবং পরীক্ষার আগেই বিয়ের পিঁড়িতে বসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক ও মানবাধিকার কর্মীরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪