| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শেষ সময়ে বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি

চাল আমদানিতে সরকার ঘোষিত বর্ধিত সময় শেষ। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে সরকার ঘোষিত মেয়াদ বর্ধিত ৪০ দিনের মধ্যে মাত্র তিন দিনে ৬টি চালানে এক হাজার ২৫৯ মেট্রিক টন (নন বাসমতি) মোটা চাল আমদানি করা হয়েছে। আমদানি করা চালের এসব চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

জীবননগরে অবৈধ সিসা কারখানা বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি মজুদ ও পুড়িয়ে সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।কারখানার কার্যক্রম বন্ধসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

যশোর বোর্ডে সুবিধা পাচ্ছেন বিশেষ চাহিদাসম্পন্ন ১৫৪ পরীক্ষার্থী

শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১৫৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের কথা বিবেচনায় রেখে বোর্ড কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ কিছু উদ্যোগ, যাতে তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে।

বিস্তারিত...

শ্রীপুরে তিন হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে গড়াই নদীতে অভিযান চালিয়ে তিন হাজার মিটার চায়না দোয়াড় ও বেড় জাল জব্দ করা হয়। সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গড়াই নদীর লাঙ্গলবাঁধ খেয়া ঘাট থেকে আমলসার খেয়া ঘাট পর্যন্ত অভিযানে এ চায়না জাল জব্দ করা হয়। পরে স্থানীয় লোকজনের সম্মুখে জব্দকৃত এ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিস্তারিত...

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক নারীর বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।

বিস্তারিত...

ঝুঁকিপূর্ণ ভাঙা প্রাচীর ডিঙিয়ে স্কুলগামী শিশুদের চলাচল

ঝুঁকিপূর্ণ ভাঙা প্রাচীর ডিঙিয়ে ঝিনাইদহে জিকে প্রাইমারি স্কুলগামী শিশুদের চলাচল। রাস্তা দখলের কোন প্রতিকার না থাকায় কর্তৃপক্ষের ভূমিকাকে দায়িত্বহীন ও নির্বিকার বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

বিস্তারিত...

মুজিবনগরে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

মেহেরপুরের মুজিবনগরে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১এপ্রিল) সকালে উপজেলার রামনগর নাইট স্কুল পাড়ায় নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে আপন ছোটো ভাই বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাশেদ শেখ (৩০) উপজেলার বানিয়াপাড়া এলাকার রবিউল শেখের ছেলে।

বিস্তারিত...

দৌলতপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর গুলি

কুষ্টিয়ার দৌলতপুরে দুষ্কৃতীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে হামলা ও এলোপাততাড়ি গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

নাটোরে নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি স্বাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নাটোরে সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি স্বাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে নাটোর শহরের সাহারা কনভেনশন হলে সোনালী ব্যাংক পিএলসি নাটোরের আয়োজনে, নাটোর জেলার সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণে এবং সংশ্লিষ্ট ব্যাংকসমূহের নারী উদ্যোক্তাদের উপস্থিতিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বাগেরহাটে শুরু এসএসসি পরিক্ষার্থীদের ব্যতিক্রমী সহায়তা ছাত্রদলের

সারাদেশের মতো বাগেরহাটেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় বাগেরহাট জেলায় মোট ১৮ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

বিস্তারিত...

যশোরে এসএসসি পরীক্ষা শুরু, বাইরে অভিভাবকদের ভিড়

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় যশোরে সকাল ১০টায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। ভিতরে ছেলেমেয়েদের পাঠিয়ে বাইরে উৎকণ্ঠিত অপেক্ষমাণ অভিভাবকদের চরম ভিড় লক্ষ্য করা গেছে কেন্দ্রে কেন্দ্রে।

বিস্তারিত...

যশোর হাসপাতালে ৪৫ জন রোগীর মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের রফি বিশ্বাসের ছেলে আব্দুল লতিফ (৪৫)। ২০২৫ সালের ডিসেম্বর মাসে একটি দুর্ঘটনার শিকার হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

বিস্তারিত...

ছয় দফা দাবিতে যশোরে বিক্ষোভ ও স্মারকলিপি কৃষক খেতমজুর সমিতির

আমেরিকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলা শাখা। সোমবার দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার স্মারকলিপিটি গ্রহণ করেন।

বিস্তারিত...

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন ২৫ নারী

বাগেরহাটের রামপালে বেসরকারি সংস্থা নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার (এনএসইউএস) মাধ্যমে ২৫ জন সু‌বিধাব‌ঞ্চিত প্রান্তিক নারীকে অর্থ সহায়তা দেয়া হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪