| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুষ্টিয়া মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৩ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্রে ব্যালট পেপার বাক্সে না ফেলে চুরি করে পকেটে নেওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের বিধান করা হয়েছে।

বিস্তারিত...

ভোট দিতে পেরে ঈদের মত আনন্দ লাগছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, অনেক দিন পর ভোট দিতে পেরে ঈদের মতো আনন্দ লাগছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

সারা দেশের মতো কুষ্টিয়াতেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চারটি সংসদীয় আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে যুবদল নেতা মাজেদ

কুষ্টিয়া যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে খাজানগর এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

বিস্তারিত...

খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু

খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু ঘটেছে।

বিস্তারিত...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪ টি আসনে ভোট গ্রহণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪ টি আসনে শান্তিপূর্ন পরিবেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৪টি আসনে ৫৬৬ কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোটারদের ভোট প্রদান। একটানা বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এই ভোট প্রদান চলবে।

বিস্তারিত...

টাকা বিতরণ নিয়ে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৮, পাল্টাপাল্টি অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জামায়াতের এক নেতাকে অবরুদ্ধ করে মারধর এবং তার ব্যক্তিগত জিনিস তল্লাশি করার অভিযোগ উঠেছে। ঘটনা কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একটি এলাকায় এই ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিস্তারিত...

বাগেরহাট-২ আসনে সুষ্ঠু নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের

বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত ২৩ রেজাল্ট শিট জব্দ

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। বুধবার দুপুরে জেলার ৬টি উপজেলা পরিষদ চত্বর থেকে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপারসহ বাকি উপকরণ বুঝিয়ে দেওয়া হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ার কুমারখালীতে ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগের মধ্যে থেকে ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী বাজার থেকে দুটি ব্যাগ থেকে এগুলো উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

কুষ্টিয়া সীমান্তে বিজিবি অভিযানে ২টি পিস্তল ও ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। বুধবার দুপুরে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোটে প্রস্তুত যশোর

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যশোরে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। জেলার ছয়টি আসনে ৮২৪টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি ক্যামেরা রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে অতি গুরুত্বপূর্ণ ৭১টি কেন্দ্রসহ মোট ৩০২টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছেন প্রশাসন।

বিস্তারিত...

বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহণ সামগ্রী

বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে বালট পেপারসহ ভোট গ্রহন সামগ্রী পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে এই এই সরঞ্জাম প্রদান করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪