| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দৌলতপুরে কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৭তম বার্ষিকী পালিত

কুষ্টিয়ার দৌলতপুরে কাজী আরেফ আহমেদ ও শহীদ ইয়াকুব আলীসহ ৫ জাসদ নেতা হত্যার ২৭তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার ফিলিপনগর পিএম কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)–এর নিজস্ব উদ্যোগ ও বাস্তবায়নে প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বিষ্ণুপুর মুন্সিবাড়িতে একটি প্রবীণ সামাজিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

সুন্দরবনে বনদস্যুদের দাপটে আতঙ্ক বনজীবীদের জীবন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, আতঙ্কে বনজীবিরা।

বিস্তারিত...

মোরেলগঞ্জ মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীর সংবর্ধনা

বাগেরহাটের মোরেলগঞ্জে মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়

বিস্তারিত...

পতাকা উত্তোলনের পর আওয়ামী লীগের সেই কার্যালয়ে ভাঙচুর

খুলনায় ১৮ মাস পর কার্যালয় খুলে পতাকা উত্তোলনের কিছু সময় পর সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে একদল ক্ষুব্ধ ছাত্র। রোববার সন্ধ্যায় নগরীর শঙ্খ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

ঝিনাইদহের চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুলে বসন্ত উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত

বসন্তের আগমনী বার্তা আর ফাগুনের রঙিন আবেশে মুখর হয়ে উঠেছিল ঝিনাইদহের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বসন্ত উৎসব ও পিঠা মেলা-১৪৩২।

বিস্তারিত...

কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৭ তম বার্ষিকী কাল

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৭তম বার্ষিকী কাল সোমবার।

বিস্তারিত...

মহেশপুর সীমান্তে মাদক ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও নিষিদ্ধ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সীমান্তে চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

ইবনে সিনা স্বর্ণপদক পেলেন ডা: নজরুল ইসলাম ফারুকী

চিকিৎসা সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ "ইবনে সিনা"স্বর্ণপদক অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জের আর এম আধুনিক হাসপাতাল এর সিইও ডা: এ কে এম নজরুল ইসলাম ফারুকী।

বিস্তারিত...

বাগেরহাটের চারটি আসনে ২৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১৪ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৩ প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, মোট প্রদত্ত বৈধ ভোটের ন্যূনতম সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

বিস্তারিত...

শরণখোলা প্রেসক্লাবে নব নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময়

বাগেরহাট জেলার শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট-৪ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য ও বাগেরহাট জেলা জামায়াত ইসলামির সূরা সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।

বিস্তারিত...

বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও বিরোধী দলীয় সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।

বিস্তারিত...

ঝিনাইদহের চারটি আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে অংশ নেওয়া ২১ জন প্রার্থীর মধ্যে ১২ জন জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে মাছের খামারে বিষ দিয়ে ১৮ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে পুকুরে বিষপ্রয়োগ করে প্রায় ১৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

মাগুরায় বসন্ত বরণ

গান,আবৃত্তি আর বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সমারোহে মাগুরায় বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, মাগুরা শাখার আয়োজনে শহরের এম আর রোডস্থ শাহিদা বেগম ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ বসন্ত বরণ অনুষ্ঠান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪