বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোরের অভয়নগরে প্রেমিকা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় অন্তর বিশ্বাস (২৯) নামে এক যুবক নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে ।
বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) ও ঋতুরাজ বসন্তের আগমনী দিনে ফুলের রাজধানীখ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী-পানিসারা অঞ্চলের চাষি ও ব্যবসায়ীরা সাধারণত ফুলের বেচাকেনায় ব্যস্ত থাকেন। কিন্তু এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে বাজার বন্ধ থাকায় তারা বিক্রিতে গুরুত্বপূর্ণ সময়ে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন।
গান, আবৃত্তি আর বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সমারোহে মাগুরায় বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, মাগুরা শাখার আয়োজনে শহরের এম আর রোডস্থ শাহিদা বেগম ট্রাস্ট মিলনায়তনে এ বসন্ত বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ষ্টিয়া সদর আসনে বিএনপির প্রার্থী পরাজয়ের পর অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে।
বাগেরহাটে নির্বাচনের পর দুই দিনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ওষুধ ও ছত্রাকনাশক (ফাঙ্গিসাইড) জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
যশোর ৮৮- ৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল কে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে ১৪ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে শংকরপাশা খেয়াঘাট এলাকায় সংবর্ধনা প্রদান করা হয়।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের পরাজিত প্রার্থী ও বিএনপির জেলা সদ্স্য সচিব জাকির হোসেন সরকার আজ (১৪ ফেব্রয়ারি)দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছেন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদের কচুরিপানার মধ্য থেকে নিখোঁজের ৭ দিন পর শাখাওয়াত হোসেন শিমুল (৪০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা
কুষ্টিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে গ্রীন এক্সপ্রেসকে ২ হাজার টাকা জরিমানা ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করিয়েছেন জামায়াতে ইসলামীর জয়ী প্রার্থী আমির হামজা।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে সাতক্ষীরাবাসীর। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা হিসেবে এতদিন রেল যোগাযোগের বাইরে থাকা সাতক্ষীরা এবার যুক্ত হতে যাচ্ছে জাতীয় রেল নেটওয়ার্কে। যশোরের নাভারন থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের উদ্যোগে জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে।