| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আট বছর পর চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে অগ্রগতি, শুরু হলো বাস্তবায়নের কার্যক্রম

দীর্ঘ আট বছর ধরে প্রশাসনিক জটিলতা ও ভূমি অধিগ্রহণের ধীরগতিতে আটকে থাকা চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন প্রকল্পে অবশেষে গতি এসেছে। প্রকল্প এলাকায় সাইনবোর্ড স্থাপন ও প্রাথমিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নের নতুন ধাপ।

বিস্তারিত...

পাঁচ দিন পর চট্টগ্রাম–কক্সবাজার রুটে আবারও ট্রেন চলাচল শুরু

টানা বৃষ্টি ও কয়েক দিনের জলাবদ্ধতায় পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস যাত্রা শুরু করে।

বিস্তারিত...

চট্টগ্রামে পানিবন্দী বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা ও বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিস্তারিত...

পাহাড় থেকে পড়ে গুরুতর আহত মা হাতিটি মারা গেছে

টানা বর্ষণে কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত বুনো মা হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে হাতিটি মারা যায়।

বিস্তারিত...

পরীক্ষা দিতে পারল না দুই শিক্ষার্থী, হারালেন গয়না-প্রবেশপত্র

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্রের খপ্পরে পড়ে স্বর্ণালংকার ও পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে পরীক্ষা দিতে পারেননি দুই পরীক্ষার্থী। ভুক্তভোগীরা হলেন, জান্নাতুল নাঈমা (১৯) ও প্রাহিমা আক্তার শশী (১৯)। তারা নো

বিস্তারিত...

ফেনীর দাগনভূঞায় স্কাউটের মহা তাবু জলসা

ফেনীর দাগনভূঞায় পাঁচ দিনব্যাপী ১৫২তম স্কাউট ইউনিট লিডার ও স্কাউট লিডার বেসিক কোর্স শেষে মহা তাবু জলসা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

বন্যা পরিস্থিতি তদারকিতে চট্টগ্রামে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক তদারকি করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর নির্দেশনায় দুর্গত এলাকায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রাখার পাশাপাশি উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিস্তারিত...

ঘের বাঁচাতে বেআইনিভাবে স্লুইসগেট বন্ধ রাখায় চট্টগ্রাম-কক্সবাজারে বন্যা দীর্ঘায়িত

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তীর্ণ এখনো প্লাবিত হয়ে আছে। তবে চলমান বন্যা পরিস্থিতির অবনতির জন্য শুধু বৃষ্টিপাত নয়, কৃত্রিম প্রতিবন্ধকতাকেই দায়ী করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মাছ ও লবণের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ করে দেওয়াকেই দায়ী

বিস্তারিত...

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাছপুর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিম পাড়ের চরকাশিম গ্রামে মাসুম বকাউল (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় তার দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর/পঙ্গু

বিস্তারিত...

মা-তিন বোন হারানো সিফাতকে শফিকুর রহমানের পক্ষ থেকে ২ লাখ টাকা সহায়তা

:লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন বোনকে হারানো জুলাইয়েদ ইসলাম সিফাতকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার পক্ষ থেকে সিফাতের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখ মানুষ

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম বিভাগ। ভয়াবহ এ দুর্যোগে এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এই পাঁচ জেলার অন্তত ৯ লাখ ২৮ হাজার মানুষ ক্ষতির মুখে পড়েছেন। বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দুর্গত এলাকায় এখনো উদ্ধার, ত্রাণ বিতরণ ও আশ্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রশাসনসহ বিভিন্ন সংস্থা।

বিস্তারিত...

দেওয়ানবাজারে ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন, দ্রুত অপসারণের নির্দেশ মেয়রের

চট্টগ্রাম নগরের দেওয়ানবাজার রুমঘাটা এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ভবনে ফাটল দেখা দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিস্তারিত...

ধসে পড়েছে সেতু, বান্দরবান - রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

বিস্তারিত...

বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে গত সাত দিন ধরে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন কক্সবাজারের প্রায় তিন লাখ মানুষ। রোববার (৫ জুলাই) থেকে শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত জেলায় পানিতে ডুবে ও পাহাড়ধসের ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

টানা ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে জননিরাপত্তার স্বার্থে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪