| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজনৈতিক নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ: গ্রেপ্তার বাঁধন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাবির মুজিব হলের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১অক্টোবর) সকালে রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির একটি টিম।

বিস্তারিত...

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ‘কোন তথ্য নেই’

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মিছিল হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

‘আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে সমর্থকরা ভোট বয়কট করবে’

জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের মামলা মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে না দিলে তাদের লাখ লাখ সমর্থক এ নির্বাচন বয়কট করবে।

বিস্তারিত...

আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন হাসিনা ও তার পরিবার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। সেখান থেকে বুধবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান। ক্ষ

বিস্তারিত...

‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতে গেল আওয়ামী লীগ

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে দেশেরে আদালতে চলমান রয়েছে ‘মানবতাবিরোধী অপরাধ’র মামলা। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পলাতক আসামী হিসেবে দেখানো হয়েছে।

বিস্তারিত...

আব্দুল হামিদ-শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতাদের নামে মামলা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭২ জনের নামে হত্যাচেষ্টার মামলা হয়েছে। এ মামলায় ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা করা হয়েছে।

বিস্তারিত...

দিনাজপুরে শেখ হাসিনাসহ ৫১৮ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪০০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। এই মামলাটি হয়েছে দিনাজপুরে।

বিস্তারিত...

পুলিশ-জুলাইযোদ্ধা সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থলে পুলিশ-‘জুলাই যোদ্ধা’দের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে ৷ গেট ভেঙে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের অনুষ্ঠানের মঞ্চ এলাকা থেকে বের করে দেওয়ার পর বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তারা। এরপর সংসদ ভবন এলাকা থেকে তাদের বের করে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ও লাঠি হাতে ধাওয়া দেন পুলিশ ও এবিপিএনের সদস্যা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে এই সংঘর্ষের সূত্রপাত হয়, যা দুপুর ২টার পর পর্যন্ত চলমান ছিল ৷ সংসদ ভবন এলাকায় সরজমিনে এসব চিত্র দেখা গেছে।

বিস্তারিত...

ওবায়দুল কাদেরের ভাইসহ ৯ জন গ্রেপ্তার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর ভাই শাহাদাতসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

রাজধানীতে আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

কূটনীতি ও রাজনীতির ধোঁয়াশায় সাবের হোসেন চৌধুরী

বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আটক হয়েছিলেন। পরবর্তীতে তার অতি দ্রুত মুক্তি লাভ বিভিন্ন মহলে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলো। সে সময় এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছিলো অন্তবর্তীকালীন সরকারকে।

বিস্তারিত...

আমেরিকার লক্ষ্য আওয়ামী লীগকে দুর্বল অবস্থায় সংসদে রাখা : রনি

আওয়ামী লীগের জন্য আমেরিকা হঠাৎ কেন মায়াকান্না করছে— এমন প্রশ্ন তুলেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, বাংলাদেশের প্রায় সবাই জানেন যে, আওয়ামী লীগের পতনের পেছনে আমেরিকার হাত ছিল। এটিকে কেউ ডিপ স্টেট পলিসি বলছেন; কেউ এটাকে ডোনাল্ড লু, পিটার হাস এদের কারসাজি বলছেন; কেউ এটাকে মৃদু সেনা অভ্যুত্থান বলছেন। আর অনেকেই সেনাবাহিনী, জনতা, ছাত্র— সবার সম্মিলিত প্রচেষ্টা বলছেন।

বিস্তারিত...

হানিফসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (৬অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।

বিস্তারিত...

এমপি মোজাম্মেল গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে রাজধানীর গুলশানার থানার নিকেতন থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল।

বিস্তারিত...

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার করা হয়েছে,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. এনামুল কবীর ইমন (৫১), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক (৫৫), বনানী থানা তাঁতি লীগের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন (৩৮), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ হোসেন মনি (৩০), ঢাকা মহানগরীতে সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লব (৩২),

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪