প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ওপর চাপানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের ‘হাদিয়া’ দিয়ে ম্যানেজ করারও পরামর্শ দেন তিনি।
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সাবেক এমপিসহ সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত খিলক্ষেত নিকুঞ্জ, মোহাম্মদপুর, আফতাবনগর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
বরগুনার পাথরঘাটায় সামাজিকমাধ্যমে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আলগীর শেখকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাকে আটক করা হয়। পরে এদিন দুপুরে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনির ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল।
যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগারে থেকে ব্যারিস্টার সুমনসহ ৭ জনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী মধ্যে দিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ওঠানো হয়। এসময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।
২০১৯ সালের ডাকসু নির্বাচনের আগে এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি সাময়িক বাতিল করা হয়েছে। আর তাতে বৈধ ছাত্রত্ব না থাকার কারণে একই বছরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
লন্ডনে একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানায়।
রাজধানীর বাংলামোটরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় একটি মোটরবাইকসহ ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।