আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরোনো ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক রোজ গার্ডেনে তৎকালীন পাকিস্তানের প্রথম প্রধান বিরোধী দল হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনের লক্ষ্যবস্তুগুলোর একটি ছিল মিনাবের শাহজারেহ তাইয়েবেহ স্কুল। ওই হামলায় নিহত ১৬৮ জন স্কুলশিক্ষার্থীর স্মরণে বিশ্বকাপ যাত্রার সময় নিজেদের স্যুটে বিশেষ ব্যাজ ধারণ করেছিলেন ইরানের ফুটবলাররা।
যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণভবন ছাড়ার সময় তার হাতে মাত্র ৩০ থেকে ৪০ মিনিট সময় ছিল।
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে রাজনীতি থেকে অবসরের কথাই একসময় ভেবেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখন সেই ভাবনা থেকে সরে এসেছেন। দেশের ‘বর্তমান পরিস্থিতিতে’ সেই চিন্তা সরিয়ে রেখে ‘নিজের দেশের মানুষের পাশে থাকা’র সিদ্ধান্তই নিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
জয়পুরহাটের কালাই উপজেলায় মে মাসজুড়ে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। এ সময় ২২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যারা সরাসরি আওয়ামী লীগ করে, এদের মধ্যে রাগ আছে, অভিমান আছে, ক্রোধ আছে, পরস্পরের প্রতি বিক্ষোভ আছে, অন্তর্দ্বন্দ্ব আছে, কলহ আছে, বিবাদ আছে, কিন্তু দলের প্রতি আর দলের নেত্রী শেখ হাসিনার প্রতি তাদের যে সমর্থন বা ভালোবাসা, সেটা একটুও কমেনি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানায় জনতার ঢল নেমেছে। মঙ্গলবার দুপুর ১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ভোলায় নিয়ে আসা হয়েছে তোফায়েল আহমেদের মরদেহ।
চট্টগ্রাম নগরী ও আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৃথক দুটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) অনুষ্ঠিত এসব মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে দলটির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেছেন। এ সময় বেশ কয়েকজনক আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। আজ সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের লাশ মঙ্গলবার (২ জুন) ভোলায় নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ৷ সোমবার (১ জুন) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ৷
প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টায় তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জ্যে
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভেতরে ভেতরে পুনর্গঠনের চেষ্টা করছে বলে একাধিক সূত্রে জানা গেছে। দেশের ভেতরে সীমিত পরিসরে তৎপরতার পাশাপাশি বিদেশে অবস্থানরত দলের নেতাকর্মীরাও সংগঠন পুনর্গঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দলীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
রাজধানীর শাহবাগে নিষিদ্ধ সংগঠনের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাছিফ ও তার সঙ্গে থাকা মাইক্রোবাসচালক রুবেল মিয়াকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।