| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মিরপুরে ফ্লাডলাইট জালাতেই আগুন, বাধলো বিপত্তি

মিরপুরে ফ্লাডলাইট জালাতেই আগুন, বাধলো বিপত্তি

বিস্তারিত...

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞ। আসন্ন এই মেগা ইভেন্টের জন্য আজ রোববার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিস্তারিত...

প্রথম সেশন ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পাকিস্তান

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান শক্ত জবাব দিতে শুরু করেছিল। আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের জুটিতে স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ ছোড়ার ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে বিপদে পড়ে সফরকারীরা। আজ (রোববার) প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ৭২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছে বাংলাদেশ।

বিস্তারিত...

এলোমেলো বোলিংয়ে চাপে বাংলাদেশ, স্বীকার করলেন সালাউদ্দিন

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে বাংলাদেশ। ৪১৩ রানের জবাবে পাকিস্তান দিন শেষ করেছে ১ উইকেটে ১৭৯ রান তুলে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্বীকার করেছেন, টাইগাররা অন্তত ৫০ রান কম করেছে এবং বোলিংও ছিল পরিকল্পনাহীন ও এলোমেলো।

বিস্তারিত...

হতাশায় দিন শেষ বাংলাদেশের

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুটাও ভালোই করেছিল টাইগাররা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচ থেকে দূরে সরে যায় তারা। বিশেষ করে বোলিং-ফিল্ডিংয়ে একেবারেই ছন্নছাড়া ভাব ছিল স্বাগতিকদের। তাই প্রথম ইনিংসে চারশোর্ধ্ব রান করেও দ্বিতীয় দিন শেষে ম্যাচে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

বিস্তারিত...

শেষদিকে তাসকিন ঝড়ে চার শ ছাড়াল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাট করে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়েই তুলে ফেলে ৩০১ রান। তবে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে সেই তেজ দেখাতে পারেননি টাইগাররা। এক পর্যায়ে ৩৮৪ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তর দল। তবে শেষদিকে তাসকিনের ঝোড়ো ব্যাটিংয়ে চার শ রান পার করে টাইগাররা।

বিস্তারিত...

তামিমকে পেছনে ফেলে জন্মদিনে ইতিহাস গড়লেন মুশফিক

নিজের ৩৯তম জন্মদিনে নতুন ইতিহাসের পাতায় নাম লেখালেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কৃতিত্ব অর্জন করলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান, যাকে ক্রিকেট মহলে ‘মিস্টার ডিপেন্ডেবল’ নামেই বেশি চেনা হয়।

বিস্তারিত...

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে সজোরে চিৎকার। সেঞ্চুরির পর যাকে নিজের ট্রেডমার্ক উদযাপনে পরিণত করেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে পাকিস্তানের বিপক্ষে তার টেস্টে কোনো ফিফটি ছিল না।

বিস্তারিত...

শান্ত–মুমিনুলের ফিফটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

শুরুটা ভালো না হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকের দৃঢ়তায় ম্যাচে ফিরেছে বাংলাদেশ। দুজনের জুটিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থানে পৌঁছেছে স্বাগতিকরা।

বিস্তারিত...

মহিলা ক্রীড়া সংস্থার ২০ কোটি টাকা উধাও

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘিরে আর্থিক বিতর্কের রেশ না কাটতেই এবার নতুন করে আলোচনায় এসেছে ধানমন্ডি মহিলা ক্রীড়া সংস্থার নামে সংরক্ষিত ২০ কোটি টাকার দুটি স্থায়ী আমানত (এফডিআর)। এই অর্থ কোথায় গেল—তা নিয়ে ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সন্দেহ।

বিস্তারিত...

জয়ের পর সাজঘরে ফিরলেন সাদমানও

ঢাকা টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলীয় রান তেমন বড় হওয়ার আগেই সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ফলে পাকিস্তানের বিপক্ষে শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা।

বিস্তারিত...

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা টেস্টে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

বিস্তারিত...

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন না বাবর

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ইনজুরির কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ-এ দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর। পেশোয়ার জালমি-কে শিরোপা জেতানোর পথে ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। দুটি সেঞ্চুরিও করেন এই তারকা ব্যাটার।

বিস্তারিত...

পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেটে নামছে বাংলাদেশ

একটা সময় পাকিস্তান ছিল বড় আতঙ্ক। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, সাকলায়েন মুশতাক, দানিশ কানেরিয়া, সাঈদ আনোয়ার, আমির সোহেল, ইনজামাম-উল-হক, ইজাজ আহমেদ, সেলিম মালিক আর মইন খানরা বহু ম্যাচে বাংলাদেশকে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছেন।

বিস্তারিত...

বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকের দায় নেবে না বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতি আসরেই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তৈরি হওয়া জটিলতা এবার নতুন মোড় নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি তামিম ইকবাল স্পষ্ট জানিয়েছেন, এখন থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের কোনো দায়ভার বিসিবি বহন করবে না।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪