| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রামিসা হত্যায় ক্ষোভ ও বিচার দাবি ক্রীড়াঙ্গন ও শোবিজ তারকাদের

শিশু রামিসা হত্যাকাণ্ডে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

বিস্তারিত...

বিশ্ব সেরাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম

পাকিস্তানের বিপক্ষে একের পর এক ইতিহাস গড়ে চলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিলেটে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৭৮ রানের দাপুটে জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বিস্তারিত...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ

পাকিস্তানকে টেস্টে আরও একবার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। সিলেট টেস্টের পঞ্চম দিনে ৭৮ রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে টাইগাররা। এতে করে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এটিই প্রথম হোয়াইটওয়াশ করার কীর্তি বাংলাদেশের। এর আগে পাকিস্তানের মাটিতে তাদের ধবলধোলাই করেছিল টাইগাররা।

বিস্তারিত...

‘কিছু রান করেছে বলে, এমন অভিনয় করবে’

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের দুয়ারে দাড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশের প্রয়োজন মাত্র ৩ উইকেট। জয়ের জন্য পাকিস্তানের চাই ১২১ রান।

বিস্তারিত...

ইতিহাস গড়ে পর্তুগালের বিশ্বকাপ দলে রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল বিশ্বের অধরা রাজমুকুট পরার শেষ সুযোগ কি এবারই? সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপের পর্তুগাল দলে জায়গা করে নিয়েছেন এই কিংবদন্তি। কোচ রবার্তো মার্তিনেসের ঘোষিত ২৭ সদস্যের দলে ৪১ বছর বয়সী এই মহাতারকার উপস্থিতি

বিস্তারিত...

তাইজুল ভাঙলেন ভয় জাগানো জুটি

মোহাম্মদ রিজওয়ান আর সালমান আলি আগা যেভাবে মাটি কামড়ে পড়ে ছিলেন, হারের ভয় পেয়ে বসেছিল বাংলাদেশকে। অবশেষে ২২৪ বলে ১৩৪ রানের প্রতিরোধগড়া জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম।

বিস্তারিত...

মুশফিকের গর্জনে ইতিহাস, এই টাইগারকে থামানোর সাধ্য কার!

বাংলাদেশের ক্রিকেটে আরেকটি স্মরণীয় অধ্যায়ের নাম এখন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে ব্যক্তিগত মাইলফলকের উচ্ছ্বাসের মাঝেই আউট হওয়ার পর দেখা যায় তার হতাশার বহিঃপ্রকাশ।

বিস্তারিত...

সিলেট টেস্টে জিততে বিশ্বরেকর্ড করতে হবে পাকিস্তানকে

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্টে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি হাঁকিয়ে তিনি বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।

বিস্তারিত...

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল বলের ক্রিকেট। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েও দুর্দান্ত ফর্মে এই মিডল অর্ডার ব্যাটার। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় টেস্টেও তার ব্যাটে রান। সিলেটে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন তিন অঙ্কের দেখা।

বিস্তারিত...

সিলেট টেস্টেও চালকের আসনে বাংলাদেশ, হবে নাকি হোয়াইটওয়াশ?

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের দাপুটে জয়ের পর এবার সিলেট টেস্টেও পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেট হাতে রেখে ইতিমধ্যে ২০০ রানের লিড পার করেছে স্বাগতিকরা। ফলে রাওয়ালপিন্ডির পর এবার ঘরের মাঠেও পাকিস্তানকে টানা দ্বিতীয়বারের মতো টেস্টে ‘হোয়াইটওয়াশ’ করার সুবর্ণ সুযোগ তৈরি করেছে টিম টাইগার্স।

বিস্তারিত...

বাংলাদেশের লিড দুইশ ছাড়িয়েছে

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপট দেখিয়েই এগোচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে নিয়ন্ত্রণ ধরে রেখেছে স্বাগতিকরা। তৃতীয় দিনের খেলায় বাংলাদেশের লিড দুইশ রান ছাড়িয়েছে।

বিস্তারিত...

লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে বিপর্যয়ের মুখেও লড়ল বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ইনিংসটা অনেকটাই লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠল। ১১৬ রানে ৬ উইকেট হারানোর পর দলের হাল ধরেন লিটন দাস। টেলএন্ডারদের নিয়ে গড়া তার দায়িত্বশীল, সাহসী ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রান তুলতে সক্ষম হয়।

বিস্তারিত...

বিসিবি নির্বাচন ৭ জুন, তফসিল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

২২ টেস্টেই ৮ শূন্য জয়ের

আঙুলের চোট কাটিয়ে সিলেট টেস্টের একাদশে সুযোগ পান মাহমুদুল হাসান জয়। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশের এই ওপেনার। জয়ের জন্য শূন্য অবশ্য নতুন কিছু নয়। বরং সময়ের সঙ্গে সেটাই যেন হয়ে উঠছে তার ক্যারিয়ারের সবচেয়ে পরিচিত স্কোর! ২২ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে ৮ বার শূন্য রানে আউট হলেন তিনি।

বিস্তারিত...

লিটনের সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে অলআউট বাংলাদেশ

সিলেটে পেসাররা কিছুটা বাড়তি সুবিধা পাবেন তা উইকেট দেখেই বুঝা গিয়েছিল। বাংলাদেশের ইনিংসেও সেটাই দেখা গেল। নতুন বলে বাংলাদেশি ব্যাটারদের বেশ ভুগিয়েছেন খুররাম শেওহজাদ-মোহাম্মাদ আব্বাসরা। তাদের সামলাতে হিমশিম খেয়েছেন জয়-মুমিনুলরা। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দারুণ ব্যাটিং করেছেন লিটন দাস। তার সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়েছে বাংলাদেশের ইনিংস।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪