| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিপিএলে ফিক্সিং কাণ্ড: শাস্তির মুখে একাধিক ব্যক্তি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শুরু থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে। তবে ২০২৫ সালের বিপিএলের একাদশ আসরে বিষয়টি নতুন করে বড় আলোচনার জন্ম দেয়। কয়েকটি দল, ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে।

বিস্তারিত...

ব্যাটারদের জন্য নাহিদ রানা ভয়ংকর, কী করবেন বাবর?

সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে বাবর আজমের দল পেশোয়ার জালমি। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও ঝলক দেখিয়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। পিএসএলে বাবর আজমেরই সতীর্থ ছিলেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে একই জার্সিতে খেললেও সেই বাবর আর নাহিদকে এবার দেখা যাবে একে অপরের প্রতিপক্ষ হিসেবে।

বিস্তারিত...

৩৬ বছর বয়সেই না ফেরার দেশে কোহলির সাবেক সতীর্থ

ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন পাঞ্জাবের সাবেক মিডিয়াম পেসার আমনপ্রীত গিল। গত বুধবার চন্ডিগড়ে মারা যান তিনি। যদিও তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

বিস্তারিত...

ছয় মাস পর পাকিস্তানের বিপক্ষে টেস্টে ফিরছে বাংলাদেশ

ছয় মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী ৮ মে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

বিস্তারিত...

দলে সুযোগ না পেয়ে তরুণী ক্রিকেটারের আত্মহত্যা

ভারতের পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের ট্রায়ালে সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছেন ১৯ বছর বয়সী নারী ক্রিকেটার অ্যাঞ্জেল গ্যাংওয়ানি। ঘটনাটি দেশটির ক্রীড়াঙ্গনে শোকের ছায়া ফেলেছে। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, অ্যাঞ্জেল ছিলেন জিএসটি সুপারিনটেনডেন্ট কাশ্মীর কুমারের মেয়ে। গত দুই বছর ধরে তিনি পুদুচেরিতে ক্রিকেট অনুশীলন করছিলেন।

বিস্তারিত...

নাহিদ রানার দাপটে পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে হায়দরাবাদ কিংসকে ৫ উইকেটে হারিয়ে ৯ বছর পর আবার শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান বাংলাদেশের পেসার নাহিদ রানা। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

বিস্তারিত...

ঢাকায় এসেছে পাকিস্তান দল

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ভোরে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার (৩ মে) ভোর ৫টার দিকে পাকিস্তান দলকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে ১৬ সদস্যের দলের বেশিরভাগ ক্রিকেটার ঢাকায়

বিস্তারিত...

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পাকিস্তান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ এসে পৌঁছেছে পাকিস্তান দল। রোববার(৩ মে) সকালে প্রথম ভাগে ঢাকায় পা রেখেছে দল। তবে পিএসএলের ফাইনাল থাকায় বাকি সদস্যরা আসবেন পরের দফায়। এই সফরে পাকিস্তান দল দুটি টেস্ট ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে।

বিস্তারিত...

তামিম ইকবালের ছোঁয়ায় ক্রিকেটে বড় পরিবর্তন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক নতুন উদ্যোগের কথা জানাচ্ছেন সভাপতি তামিম ইকবাল। এবার মিরপুর স্টেডিয়ামে সোলার সিস্টেম স্থাপন, দর্শকদের জন্য নতুন শেড নির্মাণ এবং ঘরোয়া ক্রিকেটারদের খাদ্যতালিকায় পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

হারলো বাংলাদেশ, টি-টোয়েন্টি সিরিজ ড্র

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অবশ্য বৃষ্টিতে ভেসে যায়।

বিস্তারিত...

বৃষ্টির পর আবার শুরু খেলা, কমে গেলো ওভার

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিও পড়লো বৃষ্টির বাধায়। দুপুর ২টা ৩৭ মিনিটে বৃষ্টি শুরু হয়। ৩ টা ১০-এর দিকে বৃষ্টি বন্ধ হয়েছে। এরপর মাঠ প্রস্তুত করে সাড়ে চারটায় পুনরায় খেলা শুরুর নতুন সময় নির্ধারণ হয়েছে।

বিস্তারিত...

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও বৃষ্টির বাধা। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান তুলেছে টাইগাররা।

বিস্তারিত...

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ফলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্রথম ম্যাচে দাপুটে জেতা বাংলাদেশে এগিয়ে আছে ১-০ ব্যবধানে।

বিস্তারিত...

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ এই ম্যাচ জিতলেই নিশ্চিত করবে সিরিজ, আর নিউজিল্যান্ডের জন্য এটি সিরিজ বাঁচানোর লড়াই।

বিস্তারিত...

বৃষ্টি উপেক্ষা করে সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচে দাপুটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় তিন ম্যাচের সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪