ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন দুই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ ১২ পরিচালক। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের কোর্টে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
সিলেট টেস্টের প্রথম সেশনটা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের পাল্টাপাল্টি লড়াইয়ে ভরপুর। শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের দৃঢ়তায় শেষ পর্যন্ত কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে টাইগাররা।
সেট হয়ে গিয়েছিলেন আগের টেস্টে জোড়া হাফসেঞ্চুরি করা মুমিনুল হক। তবে খুররম শেহজাদের দারুণ এক ডেলিভারিতে লাইন মিস করেন তিনি, বল লেগে উড়ে যায় স্টাম্পের বেল। ৪১ বলে ৩ চারের সাহায্যে ২২ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল। ৬৩ রানে তৃতীয় উইকেটের পতন বাংলাদেশের।
দ্রুততম ফিফটি! পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ডটা কার, তা তো জানেনই! ২০০৭ সালে ভারতের যুবরাজ সিংয়ের ১২ বলে ফিফট করার রেকর্ডটি ২০২৩ সালে দখলে নেন নেপালের দিপেন্দ্র সিং আইরে। আইরে ফিফটি করেন মাত্র ৯ বলে।
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট হার যেন আরও বড় দুঃসংবাদ হয়ে এলো পাকিস্তানের জন্য। এবার ধীর বোলিংয়ের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছে দলটি। ম্যাচ ফির বড় অঙ্কের জরিমানার পাশাপাশি কাটা গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ৮ পয়েন্টও।
বছর খানেকের বেশি সময় আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে গিয়েছেন মুশফিকুর রহিম। এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তবে দেশের হয়ে কেবল টেস্ট ক্রিকেট খেলে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সেটাও কতদিন খেলতে চান- এ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যেও রয়েছে কৌতুহল।
চলমান পাকিস্তান সিরিজের শেষ টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে সিরিজের মাঝপথে ছিটকে গেছেন সাদমান ইসলাম। এই ওপেনারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন জাকির হাসান।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার বলেছেন, ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রমের ফল হিসেবেই মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে সমর্থ হচ্ছেন টাইগাররা। তিনি বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের পরিস্থিতি অনুধাবনের সক্ষমতা অনেক বেশি এবং তারা বিভিন্ন পরিবেশের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিতে পারে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এপ্রিল মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।
দেশের রাজনীতি, নিজের বিরুদ্ধে হওয়া হত্যা মামলা এবং জাতীয় দলে ফেরা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে করা মামলা থেকে নাম প্রত্যাহারের বিনিময়ে একটি পক্ষ এক কোটি টাকা দাবি করেছিল।
আগামী ১১ জুন শুরু হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ আসর। আসন্ন বিশ্বকাপের জন্য সম্প্রতি ৫৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। সেখান থেকে চূড়ান্ত হওয়া ২৬ জন অংশ নেবেন বিশ্বকাপে।
পাকিস্তানের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট জয়ের নজির গড়েছে বাংলাদেশ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত ছিলেন পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ব্যাটিং, ফিল্ডিং, অধিনায়কত্ব সব দিক থেকেই তাঁর সেরাটা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও পেয়েছেন পুরস্কার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।
মিরপুর টেস্টে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। সফরকারীদের মাত্র ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। তাতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হাসান শান্ত বাহিনী।
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এনিয়ে টানা তিন টেস্টে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম এবং ঐতিহাসিক জয়।