| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক মন্ত্রী মায়াসহ পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ০৭:৪৬:৩৩:পূর্বাহ্ন  |  ১৮৯৯১৯০ বার পঠিত
সাবেক মন্ত্রী মায়াসহ পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তাঁর স্ত্রী পারভীন চৌধুরী, ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন । 

বৃহস্পতিবার(৬ নভেম্বর) এ আদেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান,এর মধ্যে মায়ার ১৬টি, পারভীনের ৩৬টি ও রাশেদুলের ২৯টি ব্যাংক হিসাব রয়েছে। ।

দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেনের আবেদনে বলা হয়েছে, ‘অভিযুক্তদের বিরুদ্ধে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে বাংলাদেশের বাইরে গিয়ে আত্মগোপনের আশঙ্কা রয়েছে।

অনুসন্ধানটি চলমান অবস্থায় যাতে আত্মসাৎ করা অর্থ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত না হতে পারে। এর প্রেক্ষিতে ৮১টি ব্যাংক হিসাব মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ১৮ ধারার বিধান মতে অবরুদ্ধ করা দরকার।’

 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪