| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকায় বায়ুমান ‘অস্বাস্থ্যকর’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ২১:৪৫:০৩:অপরাহ্ন  |  ১৮৯০৩২০ বার পঠিত
বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকায় বায়ুমান ‘অস্বাস্থ্যকর’
ছবির ক্যাপশন: বিশ্বের তৃতীয় দূষিত শহর ঢাকায় বায়ুমান ‘অস্বাস্থ্যকর’

রিপোর্টার্স২৪ ডেস্ক: কয়েকদিনের টানা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও আবারও দূষণে হাঁসফাঁস করছে রাজধানী ঢাকা। বায়ুমান দ্রুত অবনতির ফলে শনিবার (৮ নভেম্বর) সকালে শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ১৮৯, যা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকাকে তৃতীয় অবস্থানে রেখেছে। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের অন্তর্ভুক্ত।

এদিকে, একই সময়ে ৬১৪ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি দূষণের শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (৩৩২), চতুর্থ স্থানে কুয়েত সিটি (১৮৩) এবং পঞ্চম স্থানে করাচি (১৭০)।

বিশেষজ্ঞদের ব্যাখ্যায়, একিউআই শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো বা গ্রহণযোগ্য। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি মানের, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা সরাসরি ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য হয়। ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’, আর ৩০১ থেকে ৪০০ হলে সেটি ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়—যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরে থাকা এবং অন্যদের বাহিরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুমের শুরুতে বাতাসে ধুলাবালি ও যানবাহনের ধোঁয়া মিলে ঢাকার বায়ুদূষণ আবারও বাড়তে শুরু করেছে। সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না নিলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪