| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌ প্রধানের সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৫ ইং | ০৬:৪৫:২২:পূর্বাহ্ন  |  ১৮৮৮৩৬৭ বার পঠিত
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌ প্রধানের সাক্ষাৎ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 


রোববার (৯ নভেম্বর)   সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আর্মি ভ্যারিফাইড ফেসবুকে এ তথ্য জানানো হয়। 


সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার এবং পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তাঁরা মতবিনিময় করেন। 


এডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে করাচি এবং উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ অনুশীলন অগঅঘ এ বাংলাদেশের অংশগ্রহণকারীদের পেশাদারিত্বের ভুয়সী প্রশংসা করেন।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪