| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালাও-পোড়াও নেশায় নির্বাচন বানচাল চেষ্টায় আ. লীগ : প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৫ ইং | ০৫:২১:২৮:পূর্বাহ্ন  |  ১৮৮৪১৯৩ বার পঠিত
জ্বালাও-পোড়াও নেশায় নির্বাচন বানচাল চেষ্টায় আ. লীগ : প্রেস সচিব
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক : আজ (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দেন শফিকুল আলম, যিনি মুহাম্মদ ইউনূস-ভিত্তিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি এই ভাষণে বলেছেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না।

রাজনৈতিক দল থাকলে মতভেদ স্বাভাবিক; এটাকে আমরা সিরিয়াস কিছু নিচ্ছি না উল্লেখ করে বলেন, যারা রাজনৈতিক দল, যারা ঐকমত্য-কমিশনের সঙ্গে কথা বলেছেন; নয় মাস ধরে তারা খুব সুন্দরভাবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছে। এখন তারা সকলেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইতমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, মতবিরোধ থাকলেও উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চায়।

ভিতিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪