| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহরের পোস্টার নিজের উদ্যোগে সরাতে হবে: সিইসি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ২৩:২৩:৪৯:অপরাহ্ন  |  ১৮৮০৩৫৭ বার পঠিত
শহরের পোস্টার নিজের উদ্যোগে সরাতে হবে: সিইসি
ছবির ক্যাপশন: শহরের পোস্টার নিজের উদ্যোগে সরাতে হবে: সিইসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা রাখতে চায়। তবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সতর্ক করে বলেছেন, খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।

সিইসি এই মন্তব্য করেন আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠানে।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই পোস্টার নিষিদ্ধ করেছে, তবে সারা ঢাকা শহর এখনও পোস্টারে ছেয়ে আছে। এ প্রসঙ্গে সিইসি বলেন, “পোস্টারগুলো যদি দলগুলো নিজের উদ্যোগে সরিয়ে ফেলে, তবে এটাই সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনো ছাড় দেবে না।

তিনি আরও উল্লেখ করেন, ‘বিশেষ পরিস্থিতিতে’ এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের কারণে কমিশনের ওপর নানা ধরনের চাপ আসছে। তাই আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারীদের কাছে।

প্রধান নির্বাচন কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি এটিকে একটি বড় বিপদ বা মসিবত হিসেবে আখ্যায়িত করেন এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪