| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ০১:৪৮:২২:পূর্বাহ্ন  |  ১৮৭৯৯৬৫ বার পঠিত
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার
ছবির ক্যাপশন: নিরাপত্তা জোরদার

রিপোর্টার্স২৪ ডেস্ক: বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

পূর্বে, শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’কর্মসূচি প্রতিহত করতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দৃশ্যমান ছিল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার, যেখানে নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে, হাতে লাঠি নিয়ে অবস্থান গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। পরে ভবনটি কিছুদিন পরিত্যক্ত ছিল। এরপর সেখানে স্থাপিত হয় আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪