| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ২২:০০:০৭:অপরাহ্ন  |  ১৮৬২৪০০ বার পঠিত
রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে
ছবির ক্যাপশন: রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে

রিপোর্টার্স২৪ ডেস্ক : বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যেই সকালে তাকে ট্রাইব্যুনাল চত্বরে হাজির করা হয়, যা মামলাটির গুরুত্বকে আরও প্রকট করে তোলে।

জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বহুল প্রতীক্ষিত রায়  সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এই রায় ঘিরে দেশজুড়ে তীব্র আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ দুপুরে রায় ঘোষণা করবেন। বেঞ্চের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী ইতোমধ্যেই বিচারিক কার্যক্রমের সব ধাপ সম্পন্ন করেছেন।

এই মামলার আসামির তালিকায় শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে মামুন নিজেদের দায় স্বীকার করে রাজসাক্ষী হন এবং তদন্ত ও আদালত উভয় পর্যায়েই গুরুত্বপূর্ণ জবানবন্দি দেন। তার এই সাক্ষ্যই মামলার মোড় ঘোরাতে কতটা ভূমিকা রাখবেতা জানার অপেক্ষায় রয়েছে সবাই।

রায় ঘোষণার আগে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করার মধ্য দিয়ে আজকের বিচারিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে। আদালত প্রাঙ্গণে সাংবাদিক, পর্যবেক্ষক এবং আইনজীবীদের উপস্থিতি বাড়তে থাকে সকাল থেকেই।


রিপোর্টার্স২৪ / ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪