| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৩:০৮:৪৯:পূর্বাহ্ন  |  ১৮৬২০৭৩ বার পঠিত
আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড
ছবির ক্যাপশন: আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড

রিপোর্টার্স২৪ ডেস্ক: গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ ঐতিহাসিক রায় দেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রায় ২ ঘণ্টা ১০ মিনিটের সারসংক্ষেপ রায় পাঠ শেষে দুপুর ২টা ৫০ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

পলাতক দুই আসামি, একমাত্র গ্রেপ্তার সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারের পর প্রায় এক বছর ধরে কারাগারে ছিলেন। পরে তিনি রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে হাসিনা ও কামালের বিরুদ্ধে বিস্তারিত সাক্ষ্য দেন।

প্রসিকিউশন তার শাস্তি নির্ধারণের বিষয়টি ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেয়, তবে প্রধান দুই আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।

পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

সেগুলো হলো,গত বছরের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য দেওয়া; হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেওয়া; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যার নির্দেশ; রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যার নির্দেশ এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেওয়া।


রিপোর্টার্স২৪ / ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪